স্বস্তি দিয়ে আরও সস্তা সোনা, কলকাতায় কত দাম জেনে নিন…

বিয়ের মরসুম শুরুর মুখে সোনা ও রুপোর দাম নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন আম আদমি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুম শুরুর মুখে সোনা ও রুপোর দাম নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন আম আদমি। যদিও তাদের সেই চিন্তা অনেকটাই কমিয়েছে দুই ধাতুর দাম। আজ শনিবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম আরও সস্তা হয়েছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩০০ টাকা আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৩০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও প্রতি কেজিতে ৫০০ টাকা কমেছে। সপ্তাহের শেষ কর্মদিবসে সোনা ও রুপোর দাম কমায় ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে।

চলতি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম এক লাফে ৫০ হাজারের গণ্ডি ছোয়ার মুখে চলে গিয়েছিল। প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৪৯ হাজার ৮৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৫৪ হাজার ৩৮০ টাকা। পাশাপাশি প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছিল ৬৯ হাজার ৯০০ টাকা। ফলে সাধারণ মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছিল। কোথায় গিয়ে দাঁড়াবে দু্ই ধাতুর দাম, তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা।

যদিও বুধবার এক ধাক্কায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা কমেছিল। মাঝে ১৫০ টাকা বাড়লেও আজ আরও ৩০০ টাকা কমেছে। যার ফলে আজ শনিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার টাকা। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫৩ হাজার ৪৫০ টাকা। প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০০ টাকায়। রুপোর দাম গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে প্রতি কেজিতে আড়াই হাজার টাকা কমেছে।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল