‘কুকুর’ বলে গালি, রেগে গিয়ে ছয়জনকে কামড়ে জখম

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর আঙ্গারিয়ার পশ্চিম ঝাঁটরা গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছোট্ট এক শিশু মজার ছলেই কুকুর বলে গালি দিয়েছিল। আর সেই গালি শুনে মাথা ঠিক না রাখতে না পেরে ওই শিশু সহ তার পরিবারের ছয় সদস্যকে কামড়ে জখম করল এক ব্যক্তি। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর আঙ্গারিয়ার পশ্চিম ঝাঁটরা গ্রামে। কামড়ে জখম ছয়জনই বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ঘটনা গিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ঝাঁটরা গ্রামের বাসিন্দা কালাম সর্দারের সঙ্গে আনোয়ার সর্দারের দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে আনোয়ার সর্দারের বাড়ির পাশ থেকে হেঁটে যাওয়ার সময়ে কালাম সর্দারকে ‘কুকুর’ বলে গালি দেয় দশ বছর বয়সী এক শিশু। ওই গালি শুনে মাথা আর ঠিক রাখতে পারেনি কালাম সর্দার। বাড়ি গিয়ে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানানোর পাশাপাশি তাদের সঙ্গে নিয়ে এসে শিশুর পরিবারের উপরে চড়াও হয়। আনোয়ার সর্দার ও তাঁর প্রতিবেশী সাত্তার সর্দারের বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যরা বাধা দিলে ‘কুকুর’ বলে গালি দেওয়া শিশু সহ ছয়জনকে আচমকাই কামড়ে দেয়।

ঘটনায় হতচকিত হয়ে পড়েন সাত্তার সর্দারের পরিবারের সদস্যরা। কামড়ে জখমদের তড়িঘড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই বেপাত্তা অভিযুক্ত কালাম সর্দার। দুমকি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আবদুস সালাম জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩