ডোমকলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ১০

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাসের চালকের। আহত হয়েছেন আরও ১০ জন৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ডোমকলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাসের চালকের। আহত হয়েছেন আরও ১০ জন৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে৷ এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ডোমকল থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস বহরমপুরের দিকে যাচ্ছিল৷ উল্টোদিক থেকে আসছিল একটি ছোট ট্রাক৷ আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে মৃত্যু হয় বাসের চালকের। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে মৃত বাসচালকের দেহ উদ্ধার করে ময়নায়দন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস চালকের নাম আনারুল হক। তিনি মালদহ জেলার বাসিন্দা। এই দুর্ঘটনার জেরে কম বেশি আহত হন বাসের সব যাত্রী। গুরুতর আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার জন্য রাজ্য সড়কের বেহাল দশাকেই দায়ী করছেন তারা৷ স্থানীয়রা জানান, বহরমপুরের ওই রাজ্য সড়কের অবস্থা ভালো নয়৷ মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি৷

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?