আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজার খুলতেই পড়ল সূচক, দেউলিয়া ঘোষণা করতে পারে ফিউচার গ্রুপ

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম কেনা-বেচার দিনেই সূচক পতন। বাজার খুলতে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক ধাক্কায় ছশো পয়েন্ট কমে যায়। আর এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় সূচক আরও একশো পয়েন্ট কমে দাঁড়ায় ৫৬, ৪৭৯ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ২১৪.৮৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৯৫৭.১০ পয়েন্টে। সূচক পতনের কারণ হিসেবে উঠে এসেছে ইউএস ফেডারেল রিজার্ভের সুদ বৃদ্ধি। অন্যদিকে, রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে ফিউচার গ্রুপের সন্ধিবিচ্ছেদের প্রভাব পড়ে শেয়ারবাজারে।

ফিউচার গ্রুপের শেয়ারের দাম এদিন এক ধাক্কায় অনেকটাই কমে যায়। প্রতিটি শেয়ার দাম পাঁচ শতাংশ থেকে ২০ শতাংশ কমে যায়। সংস্থার শেয়ারগুলি হল ফিউচার সাপ্লাই চেন সলিউশন, ফিউচার রিটেল, ফিউচার লাইফস্টাইল ফ্যাশন, ফিউচার কনজিউমার এবং ফিউচার এন্টারপ্রাইসেস। ক্যাপিটালমাইন্ড-য়ের প্রতিষ্ঠাতা এবং চিফ এগজিকিউটিভ দীপক সেনয় জানিয়েছেন, রিলায়্যান্সের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গিয়েছে। সংস্থার যে আউটলেট রিল-য়ের কেনার কথা ছিল, তারা তা ক্রয় করতে অস্বীকার করেছে। সংস্থার দেউলিয়া ঘোষণা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। বাজার বিশেষজ্ঞদের মতে ফিউচার গ্রুপ সরকারিভাবে দেউলিয়া ঘোষণা করলে শেয়ারবাজার দুলে উঠবে।

এদিকে, সুচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামও এদিন কিছুটা হলেও কমেছে। ২৩ পয়সা কমে ডলার প্রতি টাকার দাম কমে হয়েছে ৭৬.৬৫।তবে স্বস্তির এটাই গত কয়েকদিন ধরে দুই জ্বালানির মূল্য অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন ফিউচার গ্রুপের সঙ্গে সম্পর্ক ছেদ রিলায়্যান্সের

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ