মালদায় বোমা বিস্ফোরণের ঘটনায় মালব্যকে টুইটে বিঁধল তৃণমূল

পুলিশ জানিয়েছে, খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এক বালকের বুকে ও এক খুদের পায়ে বোমার স্প্লিনটার লেগেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়ে জখম ৫ বালক। মালদার এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। এই ঘটনায় রাজ্যকে নিশানা করে কটাক্ষ করেছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তার পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দিন বিকেলে মালদার কালিয়াচক থানার গোপালনগরে নিখিল সাহার বাড়ি। সেই বাড়ির পেছেনে র‍য়েছে বাগান। এই বাগানেই রোজ খেলে এলাকার ছোটরা। অন্যান্যদিনের মত রবিবার বিকেলেও এখানে খেলছিল ৫ বালক। আর এই বাগানেই একটু আগাছা মত জায়গায় একটি ব্যাগে মজুত ছিল বোমা। তা দেখে খুদেরা ভাবে বল। সেই বোমাগুলি নিয়ে ক্যাচ খেলতে শুরু করে তারা। আর তখনই হয় বিস্ফোরণ। ঘটনায় ৫ জন আহত হয়। তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College & Hospital) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ খুদে রয়েছে আশঙ্কাজনক অবস্থায়।  আব্দুর রাহান (১০), পল্টু সাহা (৮) ও মিঠুন সাহা (৯), বিক্রম সাহা (৯), শুভজিৎ সাহা (৮)। জানা গিয়েছে, গুরুতর অবস্থা পল্টু, আব্দুর ও রাহানের।

পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় ও আহতদের সঙ্গে কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের জালে ৪ জন। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কেন বোমা মজুত করা হয়েছিল, তারও কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ ঘটনাস্থলে তথ্য অনুসন্ধান কমিটি পাঠানো। কী ভাবে ৫ বালক বোমায় জখম হল তা জানা দরকার। আর তার টুইটের পরেই তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নজর দেওয়া উচিত অমিতের। তারপর কালিয়াচক নিয়ে উদ্বেগ প্রকাশ করুক।

পুলিশ জানিয়েছে, খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, এখনও ওই জায়গায় অনেক বোমা মজুত রয়েছে। আহত শিশুদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক বালকের বুকে ও এক খুদের পায়ে বোমার স্প্লিনটার লেগেছে। আপাতত ২ জনে স্থিতিশীল।

‘বিচাই চাই’, সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী