তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করল নবান্ন

মঙ্গলবার সকালেই নবান্ন থেকে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হল। তাপপ্রবাহের হাত থেকে সুরক্ষিত থাকার দিকেই বেশি জোর দিতে চাইছে নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি তো বহু দূরের কথা, সামান্য কালবৈশাখীরও দেখা মেলা ভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ(Heat Wave)। রাজ্যের ১১টি জেলায় বইছে তাপপ্রবাহ। তার জেরে চড়চড় করে চড়ছে পারাও। খাস কলকাতাতেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে পারা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সেখানে এখন পারা ছুটছে কার্যত ৪৫ ডিগ্রি স্পর্শ করার জন্য। এই অবস্থায় সোমবারই রাজ্যে দুইজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে এই তাপপ্রবাহের দরুন সানস্ট্রোকে আক্রান্ত হয়ে। তাই আর দেরি না করে মঙ্গলবার সকালেই নবান্ন(Nabanna) থেকে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা(Alert Notice) জারি করে দেওয়া হল।

নবান্ন থেকে জারি করা সতর্কবার্তায় প্রতিটি জেলাকে বলা হয়েছে আবহাওয়া(Weather) দফতরের দেওয়া পূর্বাভাস মাধ্যমে নিয়মিত মানুষকে সচেতন করতে। খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ রোদে না বেরোয় সেই বিষয়েও মানুষকে অবহিত করার কথা বলা হ্যেছে জেলাপ্রশাসন গুলিকে। একই সঙ্গে রাজ্যের বেশ কিছু জায়গায় এই পরিস্থিতিতে আগুন লাগার ঘটনা বাড়ছে বলে নবান্নের পর্যবেক্ষণে ধরা পড়েছে। কোথাও শর্ট সার্কিটে, তো কোথাও এসির কারণে মিটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ায়। এই অবস্থায় নবান্নের তরফ থেকে রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতকেও সচেতন থাকতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এপ্রিল মাসে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নেই কালবৈশাখীর সম্ভাবনাও। বরঞ্চ আরও বাড়তে পারে তাপমাত্রা। ২৮ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। মে মাসের প্রথম দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির(Rain) সম্ভাবনাও রয়েছে বলে তাঁরা জানিয়েছেন। কিন্তু এখন তাপপ্রবাহের হাত থেকে সুরক্ষিত থাকার দিকেই বেশি জোর দিতে চাইছে নবান্ন।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩