দিল্লিতে করোনা সংক্রমণ আরও ভয়াবহ, একদিনে আক্রান্ত ১,২০৪ জন

এ নিয়ে টানা চারদিন মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চেষ্টার ত্রুটি নেই। কিন্তু রাজধানী দিল্লির করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০৪ জন। এ নিয়ে টানা চারদিন মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। দৈনিক সংক্রমণ লাগাতার ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু সামান্য স্বস্তি দিচ্ছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও একজন।

গত কয়েকদিন ধরেই দেশের রাজধানীতে কার্যত উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনাভাইরাস। ফের গত জানুয়ারি মাসে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউয়ের দুঃসহ স্মৃতি উসকে দিচ্ছে। গত শনিবার রাজধানীতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯৪ জন। পরের দিন রবিবার সামান্য কমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন করে এক হাজার ৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা ধরা পড়েছিল। গতকাল সোমবার আরও খানিকটা কমেছিল দৈনিক সংক্রমণ। যদিও হাজারের গণ্ডির উপরেই ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। এক হাজার ১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। প্রাণঘাতী ভাইরাসের তাণ্ডব রুখতে ইতিমধ্যেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে আরও বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে।

কিন্তু তাতে খুব একটা ফল মিলছে না। মঙ্গলবার রাতে দিল্লির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় এক হাজার ২০৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার দাঁড়িয়েছে চার দশমিক ৬৪ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।’

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের