পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সরব অর্জুন সিং

নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দেগে এদিন তিনি বলেন ‘জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে’। রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যা রাজ্য রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। একইসঙ্গে তৃণমূলে যোগদান করা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

পাটের দামের(Jute Price) উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। আর তার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ । কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন অর্জুন। কিন্তু অর্জুনের কথায় কেন্দ্রীয় মন্ত্রী কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধেও সরব হয়েছেন অর্জুন। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে নিশানা করেন অর্জুন। অর্জুনের অভিযোগ, মলয় প্লাস্টিক লবির কাছের লোক। যিনি কিনা পাট শিল্পকে ধ্বংস করতে চাইছেন।আর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পী্যুষ গোয়েল সব জেনেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি বলে সরব হন অর্জুন। বিজেপি সাংসদ বলেন, গত ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর পর পর দুটি বৈঠক করে জুট কমিশন (Jute Commission)। জুট কমিশনার দাবি করেছিলেন, সেই বৈঠকে কেন্দ্রের বেঁধে দেওয়া পাটের দাম (কুইন্ট্যাল প্রতি ৬ হাজার টাকা) মেনে নিয়েছে রাজ্য। এদিন এই তথ্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন অর্জুন সিং। তাঁর কথায়, “রাজ্য সরকার এই দর মেনে নেয়নি।”  রাজ্য সরকারের হয়ে এদিন সওয়াল করায় তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি কি বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসবেন?  এইও প্রশ্নের উত্তরে ব্যারাকপুরের বিজেপি সাংসদ ধোঁয়াশা রেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন,  “এখনও পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। একদিনের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মূহূর্তে কী করছি, সেটাই বলতে পারি।’’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১