মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাত্র মৃত্যুর কিনারা করতে বিশ্বভারতীতে সিআইডি

বুধবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁকে অভিযোগ জানিয়েছেন বিশ্বভারতীর কয়েকজন অধ্যাপক। ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, বিষয়টি দেখার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র মৃত্যু নিয়ে উত্তপ্ত বিশ্বভারতী (Viswa Bharati)। ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্তে বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এল সিআইডির (CID) প্রতিনিধি দল। প্রসঙ্গত, বুধবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁকে অভিযোগ জানিয়েছেন বিশ্বভারতীর কয়েকজন অধ্যাপক। ডিজিকে নির্দেশ দিয়েছিলেন, বিষয়টি দেখার জন্য। তারপরের দিনই তদন্তে শান্তিনিকেতন আসে রাজ্যের গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার শান্তিনিকেতনে আসে সিআইডি। ছাত্র মৃত্যুর ঘটনাস্থল ঘুরে দেখেন প্রতিনিধিদল। এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় গোয়েন্দা দফতরের ফরেনসিক দল। প্রসঙ্গত,  বিশ্বভারতীর পাঠভবনের হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু হয়েছিল। তা কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী। গত রবিবার সেই ছাত্রের বাড়িতে পৌঁছেছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়ার দল। সাক্ষাৎ করেছিলেন মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ওই ছাত্রের। মৃতের বাড়ি নানুরের বনগাঁ গ্রামে।

গত রবিবার অধ্যাপক ও পড়ুয়াদের প্রতিনিধি দল মৃত ছাত্রের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রকৃত রহস্য উদ্ঘাটনের। প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন মৃতের মা- বাবা। অভিযোগ, ছাত্রের রহস্য মৃত্যুর পর উপাচার্য দেখা করেননি। কথাও বলতে চাননি তিনি। পরিবারের আরও অভিযোগ, কী করে মৃত্যুর কারণ দেখিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়া হল, যেখানে মৃত্যুর কারণ নিয়েই রহস্য রয়েছে। পরিবার আসার আগেই ছাত্রের ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। এর আগে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে দেখা করেছিল মৃত ছাত্রের পরিবারের সঙ্গে। নেতৃত্বে ছিলেন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। উপ্সথিত ছিলেন নানুর ও সিউড়ির বিধায়ক বিধান মাঝি এবং বিকাশ রায়চৌধুরী। 

প্রসঙ্গত, বিশ্বভারতীর পাঠভবনে ছাত্র মৃত্যুকে কেন্দ্রকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, ছাত্রের মৃত্যুর (Death) খবর জানানো হয়নি পরিবারকে। গত শুক্রবার বিক্ষোভ অবস্থানে যোগ দেন মৃতের বাবা ও ঠাকুমা। গত বৃহস্পতিবার বিকেল থেকেই উপাচার্যের ভবন ঘেরাও করে মৃতের পরিবার। ক্লাস বয়কট করেছিলেন শিক্ষার্থীরা। বন্ধ ছিলসমস্ত পাঠ বিভাগ।

গত বৃহস্পতিবার সকালে দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ছাত্রাবাস থেকে। অসীমের দেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় পিয়ারসন হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন উপাচার্যও। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। চলে লাগাতার বিক্ষোভ। মৃতের পরিবার ও শিক্ষার্থীরা শুরু করেন অবস্থান। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় খুন, প্রমাণ লোপাট ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা। অভিযোগের তির কর্তৃপক্ষের দিকে। শোকের ছায়া বিশ্বভারতী জুড়ে। সেই সঙ্গে চলেছে  বিক্ষোভ, প্রতিবাদ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশ্রমিক ও প্রাক্তনীদের অভিযোগ, ছাত্রাবাসে (উত্তরশিক্ষা) নেই কোনও হস্টেল সুপার। ওয়ার্ডেন রয়েছেন ঠিকই তবে তা অস্থায়ী। কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি থাকে সবদিন।

মৃত ছাত্র নানুর গ্রামের বনগ্রামের বাসিন্দা। দ্বিতীয় শ্রেণি থেকেই সে পড়াশোনা করত উত্তরশিক্ষা ছাত্রাবাসে থেকেই। বৃহস্পতিবার ভোর ৬ টা ৪৫ মিনিটে সকলে প্রার্থনা করতে গেলেও অসীম যায়নি। তারপর আসেনি ক্লাসেও। তাকে খুঁজতে ছাত্রাবাসে যায় সহপাঠীরা। দেখা যায়, ফ্যান থেকে ঝুলছে দেহ। এই ঘটনায় পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কেন পুলিশ ডাকা হয়নি? পরিবারকে আগে কেন খবর দেওয়া হয়নি? এবার সেই ঘটনার তদন্তে বিশ্বভারতী এল রাজ্যের তদন্তকারী সংস্থা।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

ছবির কাহিনী ঘিরে সমালোচনার ধুম, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার