অভিজিৎ খুনের ঘটনায় তদন্তকারী অফিসার বদল

গতবছর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই অজিজিৎ সরকার খুন হন বলে তাঁর পরিবার অভিযোগ তোলে। সেই ঘটনার তদন্তেই অফিসার বদল করল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি(BJP) কর্মী অভিজিৎ সরকার(Abhijeet Sarkar) খুনের ঘটনায় তদন্তকারী অফিসার বদল করল সিবিআই(CBI)। ডিপিএস র‍্যাঙ্কের অফিসার অজয় কুমারকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল এস গায়েনকে। তিনি সিবিআইয়ের অ্যাডিশেনাল এসপি র‍্যাঙ্কের অফিসার। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই অশান্তির খবর সামনে এসেছে। কলকাতার(Kolkata) কাঁকুড়গাছির(Knakurgachi) বিজেপি কর্মী অভিজিৎ সরকারও ওই সময় খুন হন। সেই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার তদন্তে নেমে সিবিআই ২০ জনের নামে চার্জশিট গঠন করে। তাদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কেউ কেউ আবার গা ঢাকা দিয়ে রয়েছেন। যে ৫জনের নামে মূল খুনের অভিযোগ সেই অমিত দাস, টুম্পা দাস, অরূপ দাস, সঞ্জয় বারিক ও পাপিয়া বারিকের সন্ধানে সিবিআই ইতিমধ্যেই মাথাপিছু ৫০ হাজার টাকা ঘোষণা করেছে। যদিও তাঁরা এখনও পলাতকই রয়েছেন।

অভিজিতের খুনের ঘটনায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ পাল(Paresh Pal) ও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে কেন গ্রেফতার করা হল না, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল অভিজিতের পরিবার। তার জেরেই সিবিআই ঘটনার তদন্তকারী অফিসারের পদ থেকে অজয় কুমারকে সরিয়ে এস গায়েনকে নিয়ে এল বলে অনেকেই মনে করছেন। যদিও এই রদবদলের বিষয়টি এখনও অফিসিয়ালি জানানো হয়নি। আগামিকাল শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সেখানেই সিবিআইয়ের তরফ থেকে বিষয়টি সরকারি ভাবে জানানো হবে বলেই সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গতবছর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই অজিজিৎ সরকার খুন হন বলে তাঁর পরিবার অভিযোগ তোলে। অভিজিতকে শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা্র অভিযোগ ওঠে এলাকারই শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।  

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর