রাজ্য পুলিশের সাফল্য, অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ২ অপহৃত

অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মগরাহাটের অপহৃত দুই যুবককে ও ৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত দুই যুবককে ও ৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। মগরাহাটের দুই ব্যক্তিকে ফিল্মি কায়দায় অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। এর পর অপহৃত দুই ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার কলকাতার সার্ভে পার্ক থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করে তদন্তকারীরা।

সূত্র মারফত জানা গিয়েছে, অপহৃত হওয়া দুই ব্যক্তি পেশায় লোন এজেন্ট। মগরাহাট থানা এলাকার কামদেবপুরের বাসিন্দা তাঁরা। গত ২৭ এপ্রিল, বুধবার সন্ধ্যায় লোন নেওয়ার নাম করে ওই দুই লোন এজেন্টকে ডাকে অপহরণকারীরা। কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় তাঁদেরকে ডাকা হয়। এর পর অভিযুক্তরা সেখানেই ২ লোন এজেন্টকে আটকে রাখেন বলে অভিযোগ। দুজনকে আটকে রেখে তাঁদের পরিবারকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। ফোন মারফৎ পরিবারের কাছে  ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর পর গোটা ঘটনা জানিয়ে অপহৃত ২ লোন এজেন্টের পরিবারের লোকজন বৃহস্পতিবার মগরাহাট থানায় অভিযোগ দায়ের করেন।  অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) মিতুন কুমার দের তত্ত্বাবধানে চলে তদন্ত। তদন্তে নেমে অপহৃত ব্যক্তির ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে তারা সার্ভে পার্ক থানা এলাকায় রয়েছে। এর পর ডায়মন্ড হারবারের এসডিপিও-র তত্ত্বাবধানে মগরাহাট থানার বিশাল পুলিশবাহিনী সেখানে হানা দেয়। ওই লোকেশনে পৌঁছে তদন্তকারীরা অপহৃত দুই ব্যক্তির পাশাপাশি সন্ধান পেয়ে যান অপহরণকারীদেরও। সঙ্গে সঙ্গে পাকড়াও করা হয় অভিযুক্তদের। কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার একটি আবাসিক হোটেলে হানা দিয়ে ৬ অপহরণকারীকে গ্রেফতার করার পাশাপাশি ২ যুবক ও নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের এমন ভূমিকায় খুশি অপহৃত দুই ব্যক্তি-সহ তাঁদের পরিবার।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো