দক্ষিণবঙ্গে স্বস্তির ঝড়- বৃষ্টি, কৃষ্ণনগরে গাছ ভেঙে মৃত ১

তাঁর মাথায় ভেঙে পড়ে গাছের ডাল। সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারান তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এল ঝড়, এল বৃষ্টি (Rain)। দাবদাহ থেকে মিলল মুক্তি। দক্ষিণবঙ্গ যেন স্বস্তি পেল। এর মাঝে বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। এরই মাঝে কৃষ্ণনগরে মর্মান্তিক মৃত্যু (Death) হয়েছে এক ব্যক্তির। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

গড় তাপমাত্রা ছিল প্রায় ৪০। দাবদাহে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর। তবে শুক্রবার সন্ধ্যায় ঝড়- বৃষ্টিতে ভিজল নদিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ। এ যেন স্বস্তি।

তবে স্বস্তির মাঝেও চিহ্ণ র‍য়ে গেল অস্বস্তির। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগরে এক ব্যক্তি স্কুটি চালিয়ে টিউশন পড়াতে যাচ্ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে রেলব্রিজ। ওই জায়গা পেরোচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই তাঁর মাথায় ভেঙে পড়ে গাছের ডাল। ঝড়ের ফলেই এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারান তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রবীন্দ্রনাথ প্রামাণিক।  জানা গিয়েছে, তিনি অবসরপ্রাপ্ত কর্মী। আবার জানলার কাঁচ ভেঙে আহত হয়েছেন ওই শহরের শক্তিনগরের এক বাসিন্দা। এই দিনেই ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কাটোয়া স্টেশনের। ফলে ব্যহত হয় ট্রেন পরিষেবা। বীরভূমের দুব্রাজপুরে ভেঙে পড়ে মোবাইলের টাওয়ার। বীরভূমের একাধিক জায়গায় হয়েছে মাটির বাড়িতে ক্ষয়ক্ষতি।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি