এই মুহূর্তে

সামান্য বাড়ল সোনার দাম, স্বস্তি দিয়ে কমল রুপো

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বাজারে আজ শনিবার সোনার দাম আগের চেয়ে সামান্য বেড়েছে। ২২ ও ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০ টাকা। তবে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে। প্রতি কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মধ্যবিত্ত।

সামনেই ঈদ ও অক্ষয় তৃতীয়া। প্রিয়জনকে প্রিয় উৎসবে উপহার দেওয়ার ক্ষেত্রে দুই ধাতুকে বেছে নিতেই পছন্দ করেন। কিন্তু উৎসবের মুখে এসে শুক্রবার এক ধাক্কাতে সোনা ও রুপোর দাম অনেকটাই বেড়েছিল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫৫০ টাকা আর ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৫৯০ টাকা। ফলে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের কপালে।

তবে ২৪ ঘন্টা যেতে না যেতে কিছুটা স্বস্তি মিলেছে। এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে মাত্র ১০ টাকা। ফলে কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৬০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৭০ টাকা। অন্যদিকে রুপোর দাম কমেছে প্রতি কেজিতে ৫০০ টাকা। ফলে প্রতি কেজি রুপোর দাম ৬৪ হাজার টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০০ টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, মঙ্গলে চাঙ্গা সেনসেক্স ও নিফটি৫০

ChatGPT ব্যবহার করেন? জানেন কি সামান্য ভুলে ফাঁস হতে পারে আপনার তথ্য-ছবি?

বাথরুমেও নজরদারি AI চশমার, ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার অভিযোগে মেটার বিরুদ্ধে বড় মামলা

যুদ্ধের আবহে এক ধাক্কায় কমল রুপো্র দাম, ৩২ হাজার টাকা সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ