Presidential Election: বিজেপি প্রার্থীকে সমর্থন নিয়ে ধোঁয়াশা রাখলেন নবীন পট্টনায়ক

রাষ্ট্রপতি নির্বাচনে দলের অবস্থান এই মুহুর্তে খোলসা করতে চাননি ওড়িশার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী জুলাই মাসে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এনডিএ শিবিরকে স্বস্তি দিলেন না ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়ক। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র প্রার্থীকে সমর্থন জানানো হবে হবে কিনা, তা কে প্রার্থী হন তার উপরে নির্ভর করছে।’ দেশের শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচন নিয়ে বিজেডি সুপ্রিমোর এমন অবস্থানে বিজেপি শীর্ষ নেতৃত্বের দুঃশ্চিন্তা খানিকটা বাড়ল। 

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দেশের সাংসদ ও বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সংখ্যার নিরিখে অবিজেপি বিরোধী শিবিরের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ শিবির। বিধায়ক ও সাংসদ মিলিয়ে এনডিএ শিবিরের হাতে রয়েছে ৫ লক্ষ ৪২ হাজার ৭৩৭ মূল্যের ভোট। অন্যদিকে এনডিএ শিবিরের বিপক্ষে থাকা বিজেপি বিরোধী দলগুলির কাছে রয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৬৮৭ মূল্যের ভোট। দুই শিবিরের বাইরে থাকা জগনমোহন রেড্ডির ওয়াইএসআর ও নবীন পট্টনায়কের বিজেডির কাছে রয়েছে ৭৫ হাজার ৫২৮ মূল্যের ভোট। অর্থা‍ৎ যদি নবীন এবং জগনমোহনের দল এনডিএ’র বিরুদ্ধে ভোট দেয় তাহলেও বিরোধী শিবিরের প্রার্থীর জয়ের সম্ভাবনা নেই। তবুও নিজেদের প্রার্থীর জয় সুনিশ্চিত করতে দু’দলের সমর্থন আদায়ে কোমর কষে ঝাঁপাচ্ছে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। 

কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আস্তিনের গোপন তাস এই মুহুর্তে প্রকাশ করতে চাননি ওড়িশার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমরা এনডিএ ও ইউপিএ থেকে সমদুরত্ব বজায় রাখব। এনডিএ রাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করে তা দেখার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি