জেনে নিন, বিদায় বেলায় কী বললেন ওয়ার্নার

দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বেই ২০১৬ সালে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পায় অরেঞ্জ আর্মি। তিনি হলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। যাকে ক্রিকেট বিশ্বের সকলেই বলতে গেলে চেনে।

বেশ কয়েকটি মরশুম হায়দরাবাদের সঙ্গে জড়িত থাকলেও এবার প্রথম বেশ কয়েকটি ম্যাচের পর তাঁকে অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলা হয়। যার একটাই কারণ হল প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারা। শুধু ক্যাপ্টেন্সি থেকেই সরানো নয়, টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে প্রথম একাদশেও এই অজি ক্রিকেটারকে দলে রাখেনি সানরাইজার্স। মাঝে ডাগ-আউটে বসতে দেওয়া তো দূরের কথা, ওয়ার্নারকে মাঠে নামারও অনুমতি দেয়নি এসআরএইচ কর্তৃপক্ষ।

গত শুক্রবারই হায়দরাবাদের লিগ পর্বের সবকটি ম্যাচ শেষ হয়েছে। শিবির ছাড়ার আগে সোশ্যাল মিডিয়াতে সানরাইজার্সের এই প্রাক্তন অধিনায়ক আবেগঘন বার্তা দিয়ে লেখেন, ‘সানরাইজার্সের সকল সমর্থকদের অসংখ্যে ধন্যবাদ। আপনারা মাঠে খেলাকালীন সর্বদাই আমাদের উদ্বুদ্ধ করেছেন। এই প্রতিদান আমি কোনওদিনও ভুলতে পারব না। সফরটা দারুন ছিল। আমি এবং আমার পরিবার আপনাদের সকলকে ভীষণভাবে মিস করব।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা