অস্ট্রেলিয়ার সৈকতে ডজনখানেক গলাকাটা পেঙ্গুনের দেহ, চাঞ্চল্য

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৈকতে ডজনখানেক গলাকাটা পেঙ্গুইনের দেহ ঘিরে তোলপাড় অস্ট্রেলিয়া। পেঙ্গুইনগুলির স্বাভাবিক মত্যু হয়েছে না কি বিষ প্রয়োগ করে মারা হয়েছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে এত পেঙ্গুইন মৃত অবস্থায় উদ্ধার করায় পরিবেশ প্রেমিরা রীতিমতো উদ্বিগ্ন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সমুদ্র সৈকতে মুণ্ডহীন পেঙ্গুইনের দেহও উদ্ধার হয়েছে। এমনকী পাওয়া গিয়েছে শুধু মাথা। বিষয়টি প্রথম নজরে পড়ে সমুদ্র লাগোয়া অঞ্চলে বসবাসকারী মৎস্যজীবীদের। তারা বনদফতরের কর্মীদের খবর দিলে তারা সেখানে পৌঁছয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যুর পিছনে কোনও ব্যক্তি বিশেষের হাত নেই বলেই প্রাথমিক তদন্ত অনুমান।

অস্ট্রেলিয়ার পরিবেশপ্রেমি স্টিফেন হ্যাজেস জানিয়েছেন, মৎস্যজীবীদের জালে কোনওভাবেই আটকে গিয়েছিল মেঙ্গুন। সেই জালের সুতো এতটাই ধারাল যে কোনও পেঙ্গুইনের মাথায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি পেঙ্গুইন জাল ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করার জন্য ছটফট করতে শুরু করে। যার ফলেই মৃত্যু হয়েছে। এমনও হতে পারে বেশ কিছু পেঙ্গুইন মৎস্যজীবীদের ট্রলারে থাকা পাখার সঙ্গে ধাক্কা খেয়েছে।

তবে সবই প্রাথমিক তদন্তে অনুমান। মৃত পেঙ্গুইনগুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যুর কারণ। স্টিফেন হ্যাজেস এও বলে, প্রতি মাসে সমুদ্র সৈকতে একটা-দুটো পেঙ্গুইন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যুর বিষয়টি রীতিমতো তাদের ভাবিয়ে তুলছে।

আরও পড়ুন বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর জের, দুই আধিকারিককে ক্লোজড

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর