পরপুরুষের সঙ্গে সম্পর্ক, স্ত্রীকে ল্যামপোস্টে বেঁধে পেটালেন স্বামী

গ্রেফতার স্বামী-সহ আরও পাঁচ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিলাসপুর: পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রীকে ল্যামপোস্টে বেঁধে বেধড়ক মারধর করলেন তাঁর স্বামী। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে পরিবারের অন্যান্য সদস্যেরাও। একযোগে চলে গণধোলাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নিদারুণ দৃশ্য। খবর পাওয়ার পরে পরেই পুলিশ সেখানে পৌছে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। গ্রেফতার করা হয় মহিলার স্বামী দীপক রাম, তার বাবা ও আর চারজনকে।

স্টেশন হাউজ অফিসার জানিয়েছে, দীপক রাম তাঁর স্ত্রীকে নিয়ে শুক্রবার থানায় এসেছিল। জানায়, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক রয়েছে। পুলিশ যেন বিষয়টি মিটমাট করে দেয়। দীপক কুমারের মুখে ওই অভিযোগ শুনে তাঁর তিন ছেলেকে থানায় ডেকে পাঠানো হয়। ব্যাপারটা তখনও পর্যন্ত ঠিকঠাক ছিল। ঘরে ফিরতেই দীপক রুদ্রমূর্তি ধারণ করে। ঘর থেকে টানতে টানতে দীপক স্ত্রীকে রাস্তার ধারে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মোটা লাঠি দিয়ে মারতে শুরু করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরাও দীপকের স্ত্রীকে মারতে শুরু করে।

এলাকার কয়েকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় তাঁর স্বামী দীপক কুমার, তাঁর বাবা এবং ঘটনার সঙ্গে যুক্ত আরও চারজনকে। তাঁদের বিরুদ্ধ ফৌজদারি এবং নারী নির্যাতন ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। মহিলার পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে।

আরও পড়ুন বাড়ি কিনলে স্বামী ফ্রি: আজব বিজ্ঞাপন মহিলার

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩