চাকরি যাচ্ছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালের

সম্প্রতি টুইটারের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মাস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের সিইও পদ থেকে পরাগ আগরওয়ালকে সরিয়ে দিচ্ছেন এলন মাস্ক। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। পরাগ আগরওয়ালের জায়গায় কাকে মাস্ক কাকে নিয়োগ করবেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। 

মাস্ক সম্প্রতি টুইটারের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সংস্থার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি টুইটার পরিষেবা আরও আধুনিক করে তোলার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে বলেছন, সংস্থার সিইও পদ থেকে পরাগ আগরওয়ালকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টুইটার অধিগ্রহণের পর থেকে পরাগ আগরওয়ালকে নিয়ে শুরু হয় চর্চা। প্রশ্ন ঘুরতে শুরু করে, সংস্থা অধিগ্রহণ করার পরে পরাগ আগরওয়ালকে মাস্ক সংস্থার সিইও পদে বহাল রাখবেন? সেই জল্পনায় ইতি পড়ল। তবে আপাতত ছ মাস পরাগ আগরওয়াল টুইটারের সিইও পদে বহাল থাকবেন। এই ছ মাসের মধ্যে টুইটার অধিগ্রহণ প্রক্রিয়া চলবে।

অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এলন মাস্কের প্রথম কাজ হবে নতুন ডিরেক্টর বোর্ড গঠন করা। সেই বোর্ডে কারা থাকবেন, তা এখনও স্পষ্ট না হলেও সূত্রের খবর বোর্ডে এলন রাখবে তাঁর পছন্দের লোকজনদের। জানা গিয়েছে, গত মাসেই টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে এলন বলেছিলেন, সংস্থার বর্তমান ম্যানেজমেন্টের ওপর তাঁর বিন্দুমাত্র ভরসা নেই। তখন কেউ বুঝতে পারেনি যে এলন মাস্ক টুইটার কিনতে চলেছেন। ব্রেট টেলর এখন অনুমান করতে পারছেন, গত মাসে এলন মাস্ক তাঁকে কেন ওই কথা বলেছিলেন।

আরও পড়ুন মাস্কের টুইটার কেনায় মজল আমুলও, বিজ্ঞাপনে রসিকতা

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল