নাম না করেই রেড রোড থেকে বিজেপিকে নিশানা মমতার

‘বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই।’ রেড রোড থেকে নাম না করেই আক্রমণ গেরুয়া শিবিরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের সকালে কলকাতার(Kolkata) রেড রোড(Red Road) থেকে নাম না করেই বিজেপি(BJP) তথা গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ শানলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত তিনি এদিন দেশব্যাপী হিংসার রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরকে। সেই সঙ্গে দিয়েছেন আশ্বাস, যা কয়েক দশক ধরেই তাঁর কাছ থেকে পেয়ে আসছে বাংলার(Bengal) সংখ্যালঘু সমাজ। এবার সেই একই আস্বাস বার্তা তিনি দিচ্ছেন দেশের সংখ্যালঘু মানুষদেরকেও।  

এদিন মমতা বলেন, ‘ধর্ম যার যার নিজের নিজের। কিন্তু উৎসব সকলের। এই ইদ শান্তি, সম্প্রীতি, সুখ বয়ে আনুক। বাংলাই শান্তি এবং সংহতির পথ দেখাবে। আমরা এমন কিছু হতে দেব না, যাতে আপনারা আঘাত পান। আমরা সবাইকে হাসিমুখে দেখতে চাই। যারা ভয় পায়, তারাই মরে। তাই যা করতে হয় করব। আমি কাউকে ভয় পাই না। কফন আমার জন্য অপেক্ষা করে, আমি কফনের জন্য নয়। দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব। মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত আমি। কিন্তু চোখরাঙানির সামনে মাথা নোয়াব না। যে বিভাজন, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, তা ঠিক নয় দেশের জন্য। আমরা ঐক্য চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়, আমরা চাই, অচ্ছে দিন সকলকে একজোট করুক। কেউ কেউ মিথ্যে বলে হিন্দু-মুসলমানকে টুকরো টুকরো করতে চায়। বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। সকলে শান্তিতে থাকুন। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই। সাধারণ মানুষের বিশ্বাস পেলেই হবে। যারা দেশকে টুকরো টুকরো করছে, জুলুম চালাচ্ছে, একজোট হয়ে তাদের হটিয়ে ছাড়বেন।’

পাশাপাশি তিনি বলেন, ‘আমরা মাথা নোয়াব না। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে। আমরা লড়তে জানি, গড়তে জানি । আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে মানুষ। দেশের বিশেষ সম্প্রদায়কে আইসোলেট করে দেওয়া বরদাস্ত করব না। আমি থাকতে, তৃণমূল থাকতে বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না৷ ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি করছে। দেশকে যারা টুকরো করতে চায় তাদের সরাব। চিন্তা করবেন না। আপনাদেরও আচ্ছে দিন আসবে। মিথ্যে আচ্ছে দিন নয়, সত্যিকারের আচ্ছে দিন আনবে তৃণমূল৷ সবাইকে সঙ্গে নিয়ে আচ্ছে দিন আনবে। কেউ কেউ হিংসার কারণে গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে। আমরা ডরপোক নই, কাফির নই। আমরা লড়তে জানি গড়তেও জানি।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি