ঈদের আনন্দ মাটি, চার জেলায় বাজ পড়ে আট জনের মৃত্যু

তার মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নমাজের জন্য স্নান করতে নেমে তিন জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঈদের আনন্দের মাঝেই বিষাদের ছায়া। মঙ্গলবার দেশের চার জেলায় আচমকা বাজ পড়ে প্রাণ হারিয়েছেন আট জন। তার মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নমাজের জন্য স্নান করতে নেমে তিন জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সরাইল, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মেহেরপুরে একজন করে মারা গিয়েছেন। পবিত্র উ‍ৎসবের দিনে প্রিয়জনকে হারিয়ে কার্যত শোকে পাথর মৃতদের পরিবারের সদস্যরা। বাজ পড়ে নিহতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নমাজের জন্য স্নান করতে নেমেছিল দুই স্কুল ছাত্রসহ তিন জন। আচমকাই বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুজন। মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে। 

বাজ পড়ে মৃত্যুর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সকাল সাড়ে নয়টার দিকে  বাবার কবরে প্রার্থনা করার সময়ে আচমকা বাজ পড়ে প্রাণ হারান এক যুবক। সরাইলে ঈদের নমাজ শেষে স্থানীয় একটি মাঠে সহপাঠীদের নিয়ে ফুটবল খেলার সময়ে বাজ পড়ে প্রাণ হারায় এক মাদ্রাসার ছাত্র। হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ি ফেরার পথে বাজ পড়ে গুরুতর জখম হন একজন। একই জেলার শায়েস্তাগঞ্জে ঈদের নমাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সারাজ মিয়া (২৭) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই