পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ২ হবু চিকিৎসকের

পিকনিকের ফাঁকে স্থানীয় একটি দিঘিতে নৌকাবিহারে বার হতেই ঘটে বিপত্তি। দিঘির জলে নৌকা ডুবে মৃত্যু হল দুই হবু চিকিৎসকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটিতে পিকনিকে গিয়ে ঘটল বড় বিপত্তি। দিঘির মধ্যে নৌকা উল্টে জলে ডুবে(Drowned) মৃত্যু হল দুই হবু চিকিৎসকের। বুধবার সকালে এই দুর্ঘটনার পরে ঈদের আবহেই শোকের ছায়া নেমে এসেছে মালদা(Malda) জেলার সুজাপুর(Sujapur) এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ওই দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের কন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে। মৃত দুই যুবকের নাম সালিউদজামান(১৯) এবং রিজুয়ান সেখ(১৯)। দুইজনেরই বাড়ি মালদা জেলার সদর মহকুমার কালিয়াচক থানা এলাকার সুজাপুরে। ঈদের ছুটিতে এদিন তাঁরা ইংরেজবাজার(English Bazaar) থানা এলাকার আমজামতলার বাদলপুরে এক বন্ধুর বাগানবাড়িতে পিকনিক করতে এসেছিল। পিকনিকের ফাঁকে স্থানীয় একটি দিঘিতে নৌকাবিহারে বার হয় তাঁরা। সেই সময়েই দিঘীর মাঝে নৌকা উল্টে বিপত্তি বাঁধে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘির মাঝে নৌকা উল্টে ৪জন জলে পড়ে যায়। মাঝ দিঘিতে রীতিমত হাবুডুবু খেতে থাকেন তাঁরা৷ তাঁদের বাঁচাতে এগিয়ে যান স্থানীয়রা৷ দু’জনকে উদ্ধার করে তাঁরা পাড়ে নিয়ে আসতে সক্ষম হলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না বাকি দু’জনের৷ তাঁদের খোঁজে দিঘিতে জাল ফেলেন স্থানীয়রা৷ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দুই যুবকের নিথর দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ৷ দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন তাঁরা৷ খবর দেওয়া হয় ওই দুই যুবকের পরিবারকেও৷ ঈদের পরেরদিন সন্তানদের হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে বাকি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।   

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের