করোনার ছোবলে ভারতে প্রাণ হারিয়েছেন ৪৭ লক্ষ, দাবি WHO-র

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে ভারতে অন্তত ৪৭ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। মোদি সরকারের দেওয়া তথ্যের ৯ গুণ বেশী মৃত্যুর ঘটনা ঘটেছে দেশে। বৃহস্পতিবার এমনই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ামক সংস্থার দাবি, করোনায় মৃত্যুর ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে করোনায় মৃতের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেও দাবি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। সংস্থার হিসেব অনুযায়ী, ৫৪ লক্ষ নয়, গোটা বিশ্বে অন্তত দেড় কোটি মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী ভাইরাস। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বিশ্বে করোনার প্রকোপ শুরু হওয়ার পরেই বিভিন্ন দেশে মারণ ভাইরাসের মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ আধিকারিকরা। অনেক দেশেই করোনায় মৃত্যুর পরিসংখ্যান ঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের সেই আশঙ্কা পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছিল। চিন সহ একাধিক দেশ মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করেছিল। কিন্তু তার পরেও সঠিক মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে কিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে করোনার মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন তথ্য বলছে ৫৪ লক্ষ নয়, অন্তত দেড় কোটি মানুষ প্রাণ হারিয়েছেন। অর্থা‍ৎ হিসেবের বাইরে আরও অন্তত এক কোটি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ মহিলা। মৃতদের মধ্যে ৫৩ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশের বাসিন্দা। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিভাগের আধিকারিক সামিয়া আসমা বলেছেন, ‘এটি খুবই দুঃখজনক। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সম্মান জানানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক মৃত্যুর সংখ্যার হিসাব না রাখি তবে পরবর্তী সময়ের জন্য ভালভাবে প্রস্তুতির সুযোগ হারাব আমরা।’

 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী