টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করল আইসিসি, জেনে নিন কত

বছর পাঁচেক পর আমিরশাহি এবং ওমানের মাটিতে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী রবিবারই পড়ে যাবে টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি। বছর পাঁচেক পর আমিরশাহি এবং ওমানের মাটিতে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর। ২২ গজে কুড়ি-বিশের এই বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এরই মাঝে টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। রীতিমতো মোটা অঙ্কের আর্থিক পুরস্কাক ঘোষণা করল আইসিসি।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় য়ার পরিমান প্রায় ১২ কোটি টাকা। আর রানার্স দল পাবে এর অর্ধেক। জানা গিয়েছে, এবারের টি-২০ বিশ্বকাপের জন্য প্রায় ৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে আইসিসি।

সুপার-১২ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের জন্য থাকবে আলাদা করে আর্থিক পুরস্কার। বাছাই পর্বের দলগুলিকেও প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে থাকবে জলপানের বিরতি। ইনিংসের মাঝামাঝি সময় আড়াই মিনিটের বিরতি দেওয়া হবে।

 

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা