আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে করোনায় মৃত্যু ৮৪ হাজারের বেশি, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের মতোই বাংলাদেশেও করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা চেপে যাওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বাংলাদেশে করোনার ছোবলে যত মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে, তার তিন গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশে প্রাণঘাতী ভাইরাসের বলি হয়েছেন ৮৪ হাজারের বেশি।  বিশ্বের স্বাস্থ্য বিষয়ক নিয়ামক সংস্থার এমন দাবি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আহমেদুল কবিরের বক্তব্য, ‘সরকার মৃত্যুর তথ্য দিয়েছে আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে। অনুমান করে কোনও তথ্য দেওয়া হয়নি।’

বিশ্বে করোনার প্রকোপ শুরু হওয়ার পরেই বিশ্বজুড়ে মৃত্যুঝড় উঠেছিল। সেই ঝড় থেকে বাদ যায়নি বাংলাদেশও। গত বছরের মে-জুনে দেশে করোনার মৃত্যুঝড় আছড়ে পড়েছিল। দৈনিক মৃত্যু দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। মৃতঝড়ের মধ্যেই অভিযোগ উঠেছিল, প্রকৃত মৃত্যুর তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। তার মধ্যে গত ১৫ দিন দেশে করোনার ছোবলে কারও মৃত্যু হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অবশ্য ভিন্ন কথা বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, যে মৃত্যুর পরিসংখ্যান দেখানো হচ্ছে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি খারিজ করেছেন। তাঁর কথায়, ‘যদি সরকারি প্রশাসনের থেকে বেশি মানুষের মৃত্যু হতো, তা হলে দেশের মানুষ তা বলত, দেশের গণমাধ্যম তা তুলে ধরত। এখনও সেই অভিযোগ কেউ করেনি।’

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ