ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন বৃদ্ধা, দেহ পড়ল ১২ কিমি দূরে

যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ট্রেনের ধাক্কার পর ১২ কিলোমিটার দূরে গিয়ে পড়ল বৃদ্ধার দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ট্রেনের ধাক্কার পর ১২ কিলোমিটার দূরে গিয়ে পড়ল বৃদ্ধার দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজারে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ইংরেজবাজারের মালঞ্চপল্লী রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী ট্রেন বৃদ্ধাকে ধাক্কা মারার পর বৃদ্ধার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রেনের সঙ্গে দেহের এক অংশ প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে পড়ে। ঘতনার খবর দেওয়া হয় স্থানীয় জিআরপিতে। জিআরপি এবং রেলপুলিশের আধিকারিকরা ঘটোনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধার ছিন্নভিন্ন হওয়া দেহ উদ্ধার করে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম ঝাপানি মন্ডল।  ৯০ বছর বয়স তাঁর। তিনি মালঞ্চপল্লী এলাকর বাসিন্দা। মেয়ের সঙ্গে দেখা করে শনিবার রেল লাইন টপকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে ট্রেনটি। আর তার জেরেই বৃদ্ধার শরীরের একটি অংশ ইঞ্জিনের সামনে আটকে যায়। দেহের ওই অংশ মালঞ্চপল্লী এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন গিয়ে পড়ে। সেখান থেকেই জিআরপি ওই বৃদ্ধার দেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করে। চোখের সামনে দিনে দুপুরে এমন মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। ঘটনার পর ওই জায়গায় ভিড় জমে যায়। উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা জিআরপিকে জানায় বিষয়টি। এর পর তৎপরতা শুরু করে রেল পুলিশের আধিকারিকরা। এই ঘটনায় মৃত বৃদ্ধার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?