Partygate: পুরভোটে জোর ধাক্কা বরিস জনসনকে

তবে প্রধানমন্ত্রী বরিস ইস্তফা দিচ্ছেন না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরভোটে জোর ধাক্কা খেলেন বরিস জনসন। তাঁর দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য জানিয়েছেন, লকডাউনের সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মোচ্ছব মেনে নিতে পারেননি ভোটাররা। আর সেটা বোঝা যাচ্ছে ভোটের ফলাফলে।

দলের অন্যতম শীর্ষনেতা ডগলাস রোজ জানিয়েছেন, ভোটাররা  আমাদের একটাই বার্তা দিয়েছেন। আর সেই বার্তা হল, লকডাউনে দেশবাসীকে কড়া বিধিনিষেধের ঘেরাটোপে রেখে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য সরকারি বাসভবনে মোচ্ছব করবেন, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে তিনি এও বলেন, প্রধানমন্ত্রী পদ থেকে বরিসের ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে লকডাউন চলাকালীন খানা-পিনার আসর বসিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই খবর ফাঁস করে দেয় ব্রিটেনের সংবাদমাধ্যম। বিরোধীরা তো বটেই, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তোলেন। দাবি ওঠে তদন্তের। তদন্তে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক প্রমাণিত হয়। তার জন্য প্রধানমন্ত্রীকে জরিমানাও দিতে হয়েছে। দেখার দরকার ছিল ব্রিটেনের রাজনীতিতে এর কতটা প্রভাব পড়ে।

প্রভাব পড়েছে বললে খুব কম বলা হবে। এই শোচনীয় ফলাফলের ব্যাপারে ডগলাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে আমি আমার আগের অবস্থান থেকে সরে এলেও ভোটের ফলাফলে খুব বেশি কিছু পরিবর্তন হত না। কারণ, এই যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই ফাঁস হয়ে যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পার্টির খবর। দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের কাছে রুশ আগ্রাসনের থেকে বড়ো ইস্যু হয়ে দাঁড়ায় পার্টিগেট। আর তার প্রভাব পড়েছে ভোটের বাক্সে। ’

আরও পড়ুন এবার গদ্দারদের খুঁজে বের করছে ইউক্রেন সেনা

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?