Loading live market data...
Loading active stocks...
Connecting...

একজনকে বাঁচাতে গিয়ে জলে লাফ চারজনের, সলিল সমাধি সকলের

মৃতেরা সকলে একই পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, থানে (মহারাষ্ট্র): জলে পড়ে গিয়েছিল একজন। আর তাঁকে বাঁচাতে লাফ দিল আরও চারজন। পাঁচজনেরই জলে ডুবে মৃত্যু হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে থানের ডোম্বি ভ্যালিতে। স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের দেহ উদ্ধার করে। এরা হলেন মীরা গাইকোয়াড় (৫৫), তাঁর ছেলের বউ অপেক্ষা (৩০) এবং দুই ছেলে ময়ূরেশ (১৫), মোক্ষ (১৩), নীলেশ (১৫)। পাঁচজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, পুকুরের ধারে বসে জামা-কাপর পরিষ্কার করছিলেন দুই মহিলা। আচমকাই দেখেন পা হড়কে জলে পড়ে গিয়েছে একজন। জল থেকে তাকে টেনে তুলতে বাকি চারজনও লাফ মারে। পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী সেখানে পৌঁছে পাঁচজনের দেহ উদ্ধার করে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।মৃতেরা সকলেই ডোম্বিভ্যাল পূর্বের দেসলে পাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।  

ডোম্বি ভ্যালি পুলিশের তরফ থেকে বলা হয়েছে, রবিবার তাদের কাছে খবর আসে, একই পরিবারের পাঁচজন পুকুরে পড়ে গিয়েছে। খবর পাওয়ার পরে পরেই দমকল ও পুলিশ সেখানে পৌঁছে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আপাতত এটা দুর্ঘটনা বলেই তাঁরা মনে করছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে দুর্ঘটনার কারণ জানা যাবে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন উড়তে ভুলে গিয়েছে, টানা ৩০ বছর ধরে নিঃসঙ্গ

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর