পুলিশের জালে ইন্দোরের আবাসনে অগ্নিকাণ্ডে জড়িত যুবক

পুলিশের তাড়া খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: লুকোচুরি খেলা শেষ।

পুলিশের জালে ইন্দোরে আবাসনে অগ্নিকাণ্ডে জড়িত যুবক শুভম। ইন্দোরের বিজয় নগর পুলিশ স্টেশনের স্টেশন ইন চার্জ তাহজিব কাজি জানিয়েছেন, ওই ঘটনার পরে পরে নজর ক্যামরেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। পরে তাঁর ছবি ইন্দোরের অন্যান্য থানাকে দিয়ে এই যুবকের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়। জানা গিয়েছে, শনিবার রাত এবং রবিবার ভোরের মধ্যে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

ওই ঘটনার পর থেকে ইন্দোরে শুরু হয় নজরদারি। শনিবার রাতে অভিযুক্ত শুভম লোহামান্ডি এলাকা দিয়ে যাচ্ছিল। রাতে টহলদারির দায়িত্বে থাকা পুলিশ শুভমকে দেখতে পায়। পুলিশকে দেখে সে পালাতে শুরু করে। রাস্তায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লে পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাত থেকে শুরু হয় ম্যারথন জেরা। ভারতীয় ফৌজদারি আইনে ৩০২ ধারা (খুন) এবং ইচ্ছাকৃতভাবে সম্পত্তি নষ্টের অভিযোগে (৪৩৬) মামলা রজু করে।  

শুভমের গ্রেফতারির খবর দিতে গিয়ে বিজয় নগর পুলিশ স্টেশনের স্টেশন ইন চার্জ তাহজিব কাজি জানিয়েছেন, ‘রাতে পুলিশের একটি দল লোহামান্ডি এলাকায় টহল দিচ্ছিল। তারা শুভমকে দেখতে পান। পুলিশের গাড়ি দেখে শুভম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশকর্মীরাও শুভমকে ধরতে দৌড় লাগায়। দৌড়তে গিয়ে ওই যুবক মাঝপথে পড়ে গেলে সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শুভমের জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে সেই কাণ্ড ঘটিয়েছে, সেটা জানার চেষ্টা চলছে।’

আরও পডুন শনিবার ইন্দোরের আবাসনের অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ বিয়ের প্রস্তাবে তরুণীর ‘না’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি