ব্রিটেনে বিষাক্ত মাঙ্কিপক্সের ছোবল, আক্রান্ত কড়া পর্যবেক্ষণে

ভাইরাসটি বিরল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা এখনও বিদায় নেয়নি। এর মধ্যে ব্রিটেন থেকে এল ভয়াবহ খবর। সেখানে ছোবল বসিয়েছে মাঙ্কিপক্স। ভাইরাসে আক্রান্তের অবস্থা সঙ্কটজনক। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সে দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে নাইজেরিয়া গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখানে থাকাকালীন তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। তাঁকে গাইজ অ্যান্ড সেন্ট টমাস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিল, শুরু হয়েছে তাদের খোঁজ। স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে যারাই আসবেন, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

হাসপাতালের চিকিৎসক তথা সে দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্তা ডা. নিকোলাস প্রাইস জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জীবানু গবেষকদের (ভাইরোলজিস্ট) ও চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি তাদের অধীনে রয়েছেন।

কী করে বুঝবেন আপনিও এই রোগে আক্রান্ত হয়েছেন কি না?

ধুম জ্বর। সেই সঙ্গে মাথা ব্যথা। পেশি অসম্ভব ফুলে ওঠে। পিঠে অসহ্য যন্ত্রণা। খাবার গিলতে কষ্ট হয়। গলা ব্যথা। সেই সঙ্গে শ্বাসক্ষ্ট। অল্প পরিশ্রমেই ক্লান্তি আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সে সাধারণভাবে পশুরা আক্রান্ত হয়। কোনওভাবে কোনও ব্যক্তি আক্রান্ত পশুর সংস্পর্শে এলে তিনিও এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। ১৯৭০ সাল থেকে ১১টি দেশ থেকে এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংখ্যাগরিষ্ট দেশ আফ্রিকা মহাদেশের।

আরও পড়ুন করোনায় একদিনে বলি ৪০, বাড়ল অ্যাক্টিভ কেস

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়