আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু মা ও দুই ছেলের

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: মেঘ ভাঙা বৃষ্টিতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন মা ও দুই ছেলে। সোমবার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বদগাম জেলায়। ইটভাটায় কাজ করার সময়েই বেঘোরে প্রাণ হারিয়েছেন তাঁরা। নিহত তিনজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। পেট চালাতেই পরিযায়ী শ্রমিক হিসেবে উপত্যকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিন বদগাম জেলার চান্দাপোরার এক ইটভাটায় কাজ করছিলেন বুরী বেগম ও তাঁর দুই ছেলে কায়সার মনসুরি ও মহম্মদ রায়েস মনসুরি। আচমকাই মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারান। ঘটনার পরেই উদ্ধার করে তিন জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তিন জনের। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা বুরী বেগম স্বামী সেলিম মনসুরির মৃত্যুর পরেই সংসার চালানোর জন্য দুই ছেলেকে নিয়ে বদগামে এসেছিলেন। চান্দাপোরার এক ইটভাঁটায় শ্রমিকের কাজ নিয়েছিলেন তিনজনেই।

উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলিতে বর্ষার মরসুমে মেঘ ভাঙা বৃষ্টি স্বাভাবিক ঘটনা। প্রতি বছর মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণহানির পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। মূলত বর্ষা মরসুমে বাড়তি সতর্ক থাকার জন্য স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিয়ে থাকে স্থানীয় প্রশাসন। কিন্তু সতর্ক থাকলেও প্রাণহানি রোখা যায় না।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ