রাজ্য আর পাবে না জিএসটির ক্ষতিপূরণ, শীঘ্রই ঘোষণা করবে কেন্দ্র

জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে রাজ্যকে তা জানিয়ে দেবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে বড়ো ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে অ-বিজেপি শাসিত রাজ্য। জিএসটি আদায়ে রাজ্যেক যে আর্থিক ক্ষতিপূরণের মধ্যে পড়তে হচ্ছে, কেন্দ্র এতোদিন তা মিটিয়ে দিত। আগামী দিনে সেই ক্ষতিপূরণ তারা বন্ধ করতে চলেছে। সরকারিভাবে জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে রাজ্যকে তা জানিয়ে দেবে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, কেন্দ্র মনে করছে গত কয়েক মাসে জিএসটি ভালো আদায় হয়েছে। সুতরাং, রাজ্যকে আর ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রয়োজন নেই।এর ব্যাখ্যা করতে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, জিএসটি আদায় ১৪ শতাংশ বা তার কম হলে রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এপ্রিল মাস থেকে দেখা যাচ্ছে জিএসটি আদায় হয়েছে ১৪ শতাংশের বেশি। কোনও কোনও ক্ষেত্রে সেটা ১৮ শতাংশ হয়েছি। অতএব ক্ষতিপূরণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। যে সব রাজ্যে দুই মাসে জিএসটি আদায় ভালো হয়েছে, সেই সব রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাত।

তবে সরকারিভাবে এখনই এই সিদ্ধান্তের কথা জানাতে চাইছে না মোদি সরকার।যদিও সব রাজ্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলেছে। পাশাপাশি সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা না করার অন্যতম কারণ সিদ্ধান্ত সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি আছে। আশা করা হচ্ছে, জিএসটি পরিষদের আসন্ন বৈঠকের আগেই সেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

আরও পড়ুন ইডির বিরুদ্ধে শারীরিক হেনস্থার হুমকির অভিযোগ শাওমির

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে