তোলাবাজির অভিযোগে আচমকা গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাই

রাজ্যে রীতিমতো চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তোলাবাজির অভিযোগে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ভাইকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ভাইকে গ্রেফতারের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি নির্মাণ সংস্থার কাছে মোটা টাকা তোলা চেয়েছেন। জানান, তিনি আর কারও নন, স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাই। তোলা না দিলে গণেশ উল্টে দেবেন।  বাতিল করে দেবেন টেন্ডার। ভাইয়ের এই কীর্তির খবর মুখ্যমন্ত্রীর কানে যায়। তিনি জানিয়ে দেন, আইনের উর্ধ্বে কেউ নয়। তাঁর ভাইও না। সুতরাং, তাকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করে। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন ওয়াই এস জগন্মোহন রেড্ডির ভাই ওয়াই এস কোন্ডা রেড্ডি। পুলিশ এই গ্রেফতারের খবর দিতে গিয়ে জানিয়েছে, নির্মাণ সংস্থা এসআরকে-র দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কোন্ডা রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ মে মুখ্যমন্ত্রীর ভাই এই সংস্থার কাছে মোটা টাকা তোলা চেয়েছিলেন। 

জেলা পুলিশ সুপার আন্বুরাজন এই গ্রেফতারের খবর দিতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর থেকে নির্দেশ পাওয়ার পরে পরেই ওয়াই এস কোন্ডা রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে।

এই গ্রেফতারি জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। কারণ, সাধারণভাবে শাসকদলের পরিবারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ থাকলে তাকে রক্ষা করার চেষ্টা চলে। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সেই রাস্তায় না গিয়ে গেলেন উল্টো রাস্তায়। মনে করা হচ্ছে,  বিরোধীরা যাতে এই তোলাবাজির অভিযোগকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে সুর চড়াতে না পারে, তার জন্য পুলিশকে অবিলম্বে তাঁর ভাইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন যুব বিজেপি নেতার তোলাবাজি, অস্বস্তিতে গেরুয়া শিবির

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের