পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে পরোক্ষে সওয়াল করলেন দিলীপ

দিলীপ বলেন, তৃণমূল নেতাদের পেছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। বলেন, ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পেছনে পেট্রোল দিতেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোলের (Petrol) মূল্যবৃদ্ধিতে জেরবার জনজীবন। বিপর্যস্ত সাধারণ মানুষ। আর সেই মূল্যবৃদ্ধি ইস্যুতেই পরোক্ষে সওয়াল করলেন দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্য করার জন্য, রাজ্য রাজনীতিতে যে কজনের নাম উঠে আসে, তাঁদের মধ্যে প্রথমের সারিতে থাকে দিলীপ ঘোষের নাম। আবারও বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ। শুধু তাই নয়, সেই কথা লাগামছাড়া। পরিচয় দিলেন পশু অত্যাচারেরও। ভাষাও ছাড়িয়ে গেল শালীনতার গণ্ডি।

বুধবার সভা ছিল বিজেপির (BJP)। সেখানেই উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ। বাঁকুড়ার মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে তিনি বক্তৃতা দিতে গিয়ে হারিয়ে ফেলেন লাগাম। এদিন আলুর মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে গিয়ে পরোক্ষভাবে সমর্থন করলেন পেট্রোলের মূল্যবৃদ্ধিকে। বলেন, আলুর (Potato) দাম ছিল ১৫ টাকা থেকে ২০ টাকা। তা বেড়ে হয়েছে ৩৫ টাকা। আলু সবাই খায়। পেট্রোল খায় না। তার দাম ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা। দিলীপের দাবি, পেট্রোলের দাম বেড়েছে ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ। উল্লেখ্য, দফায় দফায় বেড়েছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। নাভিশ্বাস উঠেছে জনগণের। আক্রমণ রাজনৈতিক না থেকে, দিলীপের গলায় এদিন শোনা গিয়েছে কদর্য ভাষা।

বুধবার সভা থেকে দিলীপ বলেন, তৃণমূল (TMC) নেতাদের পেছনে একটু পেট্রোল দিয়ে দিন। দেখবেন কেমন দৌড়াবে। এই বক্তব্য আদৌ সুষ্ঠু রাজনীতির পরিচয় দেয় না। তাঁর বেফাঁস মন্তব্য নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহল। শুধু শালীনতা ভুলে বেলাগাম মন্তব্যই নয়। পরিচয় দিলেন পশু নিপীড়নেরও।  এই কাজ মোটেই সমর্থনযোগ্য নয়, আইনের ও মানবিকতার দৃষ্টিতে অপরাধ। এমনটাই বলছেন পশুপ্রেমীরা।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের