অফলাইন ক্লাস শুরু শহরের একাধিক কলেজে

অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে স্কটিশ চার্চ, জয়পুরিয়া, যোগেশচন্দ্র চৌধুরী এবং মনীন্দ্র চন্দ্রের মতো অনেক কলেজেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে কমেছে তাপ প্রবাহ পরিস্থিতি। বৃষ্টিতে ভিজছে মহানগর কলকাতা-সহ গোটা বাংলা। এবার শহরের কলেজগুলিতে পুরোদমে শুরু হয়েছে সশরীরে অফলাইন ক্লাস। সশরীরে ক্লাস শুরু হয়ে গিয়েছে স্কটিশ চার্চ, জয়পুরিয়া, যোগেশচন্দ্র চৌধুরী এবং মনীন্দ্র চন্দ্রের মতো অনেক কলেজেই। দু একদিনের মধ্যে অফলাইন ক্লাস শুরু হবে আচার্য গিরিশচন্দ্র বোস-সহ বেশ কিছু কলেজে। আবার কিছু কলেজে অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে এখনও ক্লাস চলছে। সেই তালিকায় রয়েছে বঙ্গবাসী, আচার্য জগদীশচন্দ্র বোস, হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস-য়ের মতো কলেজ।

অফলাইনে ক্লাস শুরুর পাশাপাশি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় সেমেস্টার পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত অবধি চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য ফর্মপূরণের দিনক্ষণ জানায়নি। জানানো হয়নি অভ্যন্তরীণ মূল্যায়নের দিনক্ষণও। ফলে পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পড়ুয়ারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবিতে পিটিশন জমা দিয়েছে।

এই বিষয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় জানান, পড়ুয়ারা কী পড়েছে তা আগামী সপ্তাহে রিভিউ করা হবে। চূড়ান্ত সেমেস্টার পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও সূচি জানানো হয়নি। এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি জানান, ওই কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে হচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহে ইন্টারন্যাল পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যক্ষা রুমা ভট্টাচার্য জানান, ওই কলেজে মিশ্র পদ্ধতিতে ক্লাস হচ্ছে। অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস হচ্ছে বলে জানান তিনি।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি