দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেন ফেরতদের জন্য ক্লাসের বিজ্ঞপ্তি রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে প্রাণ বাঁচাতে কোনওক্রমে দেশে ফিরে এসেছিলেন পড়ুয়ারা। মুখ ফিরিয়েছিল কেন্দ্র। তবে মানবিকতার পরিচয় দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে তখন পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছিলেন, ন্যাশানাল মেডিক্যাল কমিশন (NMC) ছাড়পত্র না দেওয়ার জন্য ওই ছাত্র- ছাত্রীদের এমবিবিএস কোর্সে এখানে সামিল করা না গেলেও তাঁদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস (Practical Class) করার ব্যবস্থা করা হবে সরকারি মেডিক্যাল কলেজে। বুধবার সকালে জারি হল সেই বিজ্ঞাপন। আপ্লুত দেশে ফেরত পড়ুয়ারা।

বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বাংলার সরকারি মেডিক্যাল কলেজগুলিতে প্র্যাকটিক্যাল ক্লাস পর্যবেক্ষণ করতে পারবেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। আবেদন জানানো যাবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আবেদন জানাতে পারবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমবর্ষের পড়ুয়ারা।

বিজ্ঞাপনে জানানো হয়েছে, দন্ত চিকিৎসা বিভাগের পড়ুয়ারাও সরকারি মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণ করার জন্য আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, ইউক্রেন থেকে ফেরত ৪০৯ জন এমবিবিএস পড়ুয়ার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষের পড়ুয়া ৩০৭ জন। এঁদের প্রত্যেক জনকে ১৫- ২০ জনের দল করে প্র্যাকটিক্যাল ক্লাস করার সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, ইউক্রেন ফেরত পড়ুয়ারা এখন অনলাইনে ইউক্রেনে ক্লাস করছেন। সেখান থেকেই দেওয়া হবে ডাক্তারি ডিগ্রি। এই পঠনপাঠনেই সাহায্য করছে রাজ্যসরকার। সকলেই আবেদন করবেন বলে অনুমান রাজ্যের। নবান্নে জেলাশাসক এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ইউক্রেন ফেরত পড়ুয়াদের যেন কোনও সমস্যা না হয়, তা দেখার।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ