পাওনা টাকাও কেটে নিচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব মুখ্যমন্ত্রী

কেন্দ্রের অসহযোগিতা ও বৈমাতৃসুলভ মনোভাবের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের অসহযোগিতা ও বৈমাতৃসুলভ মনোভাবের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ালেন বাংলার অগ্নিকন্যা। কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে কলকাতার(Kolkata) বুকে নতুন টাউন হলের(Town Hall) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানেই রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে আক্রমণ শানেন কেন্দ্রকে(Central Government)। সাফ জানান, ‘কেন্দ্র সরকার অনেক কিছুতেই সহযোগিতা করছে না। প্রয়োজন মতো আইএএস অফিসার দিচ্ছে না। বকেয়া পাওয়া ৯০ হাজার কোটি টাকা। সেটা তো দিচ্ছেই না, কর বাবদ পাওনা টাকাও কেটে নিচ্ছে। একাধিকবার এ বিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।’ 

কেন্দ্রের সঙ্গে পাওনা টাকা নিয়ে রাজ্যের বিবাদ নতুন কোনও ঘটনা নয়। আর আগেও মুখ্যমন্ত্রী বার বার সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু বকেয়া টাকার মেলেনি। উল্টে কিছুদিন আগে বিজেপি থেকে মুখ্যমন্ত্রীর দাবি নিয়েই প্রশ্ন তুলে ধরা হয়েছিল। এমনকি জিএসটি থাকেও রাজ্যের প্রাপ্য পাওনা যে ঠিক মতন মেটানো হচ্ছে না সেটা নিয়েও এর আগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজেও কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারি। কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় অনেক সমস্যারই সমাধান করা যাচ্ছে না। কিন্তু আমরা মনে করি, সমস্যা থাকলে সেখানে সমাধানও থাকবে। দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ সব রাজ্য সরকারকেই টানতে হচ্ছে। কেন্দ্র শুধু টাকা তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের টাকায় কেন থাবা বসাচ্ছে কেন্দ্র!’

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর