মরণ যাত্রা! ঈদে বাড়ি ও কর্মস্থলে ফিরতে গিয়ে দুর্ঘটনার বলি ৪১৬ জন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের মতে, ‘ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরবাইকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত ঈদুল ফিতরের সময়ে বাড়ি ও কর্মস্থলে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনার বলি হয়েছেন ৪১৬ জন। আনন্দের যাত্রা কার্যত মরণ যাত্রা হয়ে দাঁড়িয়েছিল। অন্যান্যবারের তুলনায় চলতি বছরে ঈদের সময়ে সড়ক দুর্ঘটনা বেড়েছে। গত বছরের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহতের সংখ্যা ২২.৩৫ শতাংশ ও আহতের সংখ্যা ২৬.৩০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘গত ২৬ এপ্রিল থেকে ঈদ  উপলক্ষে সাধারণ মানুষ কর্মস্থল থেকে নিজেদের জন্মভিটেয় ফিরতে শুরু করেছিলেন। আর গত ১০ মে উ‍ৎসব সেষে ফের কর্মস্থলে ফিরেছেন। ওই ১৫ দিন সারা দেশে ৩৭২টি পথ দুর্ঘটনা ঘটেছে। মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ৪১৬ জন। আহত হয়েছেন ৮৪৪ জন। আর সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে ৪০২টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের মতে, ‘ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরবাইকে। ১৫ দিনে ১৬৪ টি মোটরবাইক দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৫ জন।’ বেপরোয়া মোটরবাইক ও ইজি রিকশার কারণে দেশে পথ দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে সড়ক দুর্ঘটনা বাড়লেও প্রশাসনের সক্রিয় ভূমিকার জন্য সাধারণ মানুষের কাছে ঈদ যাত্রা যথেষ্ট স্বস্তিজনক ছিল বলে দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ