২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলায় জড়িয়ে গিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলায় জড়িয়ে গিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাঁর বিরুদ্ধে সুকেশের কাছ থেকে দামি দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। যেগুলো সুকেশের জালিয়াতির টাকায় কেনা হয়েছিল। তদন্তে প্রমাণিত হয়েছে যে, জ্যাকলিন সুকেশের প্রতারণার কথা জানতেন। জেনেও সুকেশের থেকে দামি দামি উপহার গ্রহণ করেছেন। যদিও নায়িকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই নিয়ে প্রায় চার বছর ধরে অভিনেত্রী আইনি ঝামেলায় ফেঁসে রয়েছেন। এই মামলায় গত মাসে জ্যাকলিন, সুকেশ চন্দ্রশেখর-সহ আরও ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) ৩ ও ৪ নম্বর ধারায় অভিযোগ গঠন করার নির্দেশ দিয়েছিল দিল্লির অতিরিক্ত দায়রা আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই মামলার সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ রয়েছে। এবার এই অভিযোগ গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন জ্যাকলিন ফার্নান্দেজ।

ইডি-র মতে, চন্দ্রশেখরের অপরাধমূলক অতীত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জ্যাকলিন তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন, মধ্যস্থতাকারী পিঙ্কি ইরানির মাধ্যমে দামি দামি উপহার গ্রহণ করেন। জেলের ভেতর থেকে চন্দ্রশেখরের চালানো এই অপরা ধ চক্রের অর্থ দিয়ে এই উপহারগুলি কেনা হয়েছিল। যদিও জ্যাকলিন ধারাবাহিকভাবে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন যে, এই মামলায় জড়িত উপহার বা অর্থের কথিত অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। 

তদন্তকারীদের মতে, চন্দ্রশেখর জেলের ভেতর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রক, আইন ও বিচার মন্ত্রকের কর্মকর্তাদের ছদ্মবেশে এই সুসংগঠিত অপরাধী চক্র পরিচালনা করতেন। তিনি প্রাক্তন রনবাক্সি প্রোমোটার শিবিন্দর সিংয়ের স্ত্রী ও ব্যবসায়ী অদিতি সিংয়ের কাছ থেকে অর্থ আদায়ের জন্য স্পুফড কল, এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশন এবং ভুয়ো পরিচয় ব্যবহার করেছিলেন।

অদিতি সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। অভিযোগে অদিতি বলেন যে, ২০২০ সালে কেন্দ্রীয় আইন মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে তাঁর স্বামী ও তাঁর সংস্থাগুলি সম্পর্কিত আইনি সমস্যা সমাধানে সাহায্যের প্রস্তাব দেন। এইভাবে চক্রটি একাধিকবার শীর্ষ সরকারি কর্মকর্তা সেজে  তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ২১৭ কোটি টাকা লুট করেছে। এরপর তদন্তে নেমে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ২০১৭ সালে দিল্লি পুলিশের হাতে চন্দ্রশেখর গ্রেফতার হন।

এই মামলায় গত ৩০ মে, আদালত চন্দ্রশেখর-সহ ১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রযুক্তি আইন ও মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন-সহ বিভিন্ন অপরাধে অভিযোগ গঠন করেছে। এবার আদালতের এই অভিযোগ গঠনের বিরোধীতা করে জ্যাকলিন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু