অফিসে ঢুকে জঙ্গিদের নির্বিবাদে গুলি, হত কাশ্মীরি পণ্ডিত

মৃতের নাম রাহুল ভাট

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: এক ভয়াবহ ঘটনার সাক্ষী উপত্যকা। সরকারি অফিসে ঢুকে দুই সন্ত্রাসবাদী এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিন্তে বেরিয়ে গেল। গুরুতর জখম অবস্থায় ওই কাশ্মীরি পণ্ডিতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম রাহুল ভাট। হামলার ঘটনাটি ঘটেছে, মধ্য কাশ্মীরে ছাদোরা গ্রামে তহশিলদারের অফিসে।

কাশ্মীর পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে,’বদগাম জেলায় তহশিলদারের দফতের দুই সশস্ত্র জঙ্গি ঢুকে পড়ে এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন। রাহুল ভাট নামে এক কাশ্মীর পণ্ডিত। গুরুতর জখম অবস্থায় তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।’ জঙ্গিদের খুঁজে শুরু হয়েছে তল্লাশি। হামলার কড়া নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, মোদি সরকারের আমলে সংখ্যালঘুরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের ওপর একাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে।‘জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা অশ্বিনী হান্ডা। এর আগেও উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নিশানা বানিয়েছিল জঙ্গিরা।

গত বছর অক্টোবরজুড়ে উপত্যকায় বেশ কয়েকজন কাশ্মীরি জঙ্গিদের বেঘোরে মরতে হয়েছে। গত ৫ অক্টোবর শ্রীগরের বিখ্যাত ওষুধের দোকানের মালিক মাখান লাল বিন্দ্রু খুন হন। বীরেন্দর পাসওয়ান নামে এক ফল বিক্রেতাকে দিনের বেলায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা।

আরও পডু়ন জম্মু-কাশ্মীরে সাফল্য বাহিনীর, নিকেশ ছয় জঙ্গি

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন