হারিয়ে গিয়েছে প্রিয় বিড়াল, খুঁজে পেতে ছাপানো হল পোস্টার

দীর্ঘ ছয় বছর ধরে যে বিড়ালটিকে দেখভাল করেছেন, খাইয়েছেন, আদর করেছেন শ্রাবনী ১০ তারিখের পর বহু খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রিয় বিড়ালকে হারিয়ে মন খারাপ শ্রাবনীর। খুঁজে পেতে অবশেষে পোস্টার ছাপিয়ে বিলি করতে পথে নামলেন তিনি এবং তাঁর বাবা। শ্রাবনী আলিপুরদুয়ারের সাথীর গলির বাসিন্দা। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সরোজ দেবনাথ। প্রিয় পোষ্য অসুস্থ হয়ে যাওয়ায় গত ১০ মে তাকে পশু হাসপাতালে নিয়ে যান শ্রাবনী। এর পর সেখান থেকেই পালিয়ে যায় ওই বিড়ালটি৷  দীর্ঘ ছয় বছর ধরে যে বিড়ালটিকে দেখভাল করেছেন, খাইয়েছেন, আদর করেছেন শ্রাবনী ১০ তারিখের পর বহু খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। তাই অবশেষে তাঁরা সিদ্ধান্ত নেন পোস্টার ছাপিয়ে মানুষের কাছে আবেদন করবেন, যদি কেউ বিড়ালটিকে দেখে থাকেন তবে তাঁদেরকে জানানোর জন্য।

সেই মতো বিড়ালটির ছবি ছাপিয়ে শনিবার সকাল সকাল সংবাদপত্র বিক্রেতার কাছে পৌঁছে যান শ্রাবনীর বাবা। এর পর বিভিন্ন সংবাদপত্রের ভেতরে সেই লিফলেট গুঁজে দেন সরোজ দেবনাথ। লিফলেটে বিস্তারিত লেখা হয়েছে পোষ্যের বিবরণ। বিবরণ দিয়ে তাঁকে খুঁজে দেওয়ার আবেদন করেছেন সরোজ দেবনাথ। কোনও সহৃদয় ব্যক্তির নজরে পড়লে বিড়ালটির বিষয়ে যেন তাঁদেরকে জানান, পোস্টারে সেই আবেদন করেছেন তাঁরা। পোষ্যের কথা বলতে গিয়ে গলা ভিজে যাচ্ছে সরোজ দেবনাথের। কান্নায় ভেঙে পড়ছেন তাঁর মেয়েও। বিড়ালের বিষয়ে কেউ কোনও খোঁজ দিলেই সেখানে গিয়ে হাজির হচ্ছেন শ্রাবনী।  কিন্তু তাঁর বিড়ালকে পাওয়া যাচ্ছে না কোথাও। প্রতিবারই হতাশ হয়ে ফিরছেন তিনি। তবুও আশা ছাড়তে নারাজ। তাঁদের আশা প্রিয় পোষ্য ঠিক বাড়ি ফিরবে। আপাতত সেই অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন শ্রাবনী।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান