১৭৬ বগি নিয়ে ছুটল ‘ত্রিশূল’, রেকর্ড গড়ল ভারতীয় রেল

অনেক সময়ই আমরা কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকি। সেসময় যদি কোনও মালগাড়ি ওই স্টেশন দিয়ে যায় তবে বেশিরভাগ যাত্রীই তার বগির সংখ্যা গুণতে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময়ই আমরা কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে থাকি। সেসময় যদি কোনও মালগাড়ি ওই স্টেশন দিয়ে যায় তবে বেশিরভাগ যাত্রীই তার বগির সংখ্যা গুণতে থাকেন। এটা একটা মজার খেলা বা টাইম পাস। সাধারণত দেখা যায়, ৪০ থেকে সর্বোচ্চ ৬০টি বগি নিয়ে ছুটে যায় মালগাড়ি। কিন্তু ভেবে দেখুন যদি সেই মালগাড়ি বা পণ্য়বাহী ট্রেনে যদি ১৬৯টি বগি জোড়া থাকে? তবে গুণতে গিয়ে ধাঁধাঁ লাগতেই পারে। আবার মাথাও ঘুরে যেতে পারে। হ্যাঁ ভারতীয় রেল ১৬৯টি বগি জুড়ে একসঙ্গে একটি মালগাড়ি চালিয়ে রেকর্ড গড়ে ফেলল। যার নাম দেওয়া হয়েছে ‘ত্রিশূল’। গত বৃহস্পতিবারই ট্রেনটি চালানো হয়েছে দক্ষিণ-মধ্য রেলের অধীনে।

ভারতীয় রেল বর্তমানে বেশ কয়েকটি পরিকল্পনার বাস্তবায়ন করছে। যেমন এই দীর্ঘ মালগাড়ি চালানো। রেল কর্তাদের দাবি, এতে যেমন সময় বাঁচে তেমনই খরচও বাঁচানো যায়। ‘ত্রিশূল’ মালগাড়িতে জুড়ে দেওয়া হয়েছিল তিনটি রেক। অর্থাৎ তিনটি মালগাড়ি একসঙ্গেই চালানো হল। ফলে মোট বগির সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৬৯টি। তবে পণ্য বোঝাই ছিল না মালগাড়িটিতে। যেখানে যেখানে পণ্য বোঝাই হবে সেই ঠিকানায় কম সময়ে খালি বগি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ পদ্ধতিতে মালগাড়ি চালানো হল। ১৬৯ বগি যুক্ত মালগাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।

বিজয়ওয়াড়া থেকে ট্রেনটি যায় দক্ষিণ-মধ্য রেলের দুভাড়া স্টেশন পর্যন্ত। রেল জানিয়েছে, কম কর্মী দিয়ে যত বেশি সংখ্যক বগিকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই চিন্তাভাবনা চলছিল। অপরদিকে, তিনটির বদলে একটি ট্রেন হওয়ায় ওই লাইনে অন্য়ান্য ট্রেনের যাতায়াত আরও সহজ হয়েছে। যাত্রীবাহী ট্রেনের পথ আরও সুগম হয়ে যায়। রেল জানিয়েছে, বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের পথে যাত্রিবাহী এবং পণ্যবাহী ট্রেনের চাপ অনেকটাই বেশি। তাই মালগাড়ি হোক বা যাত্রীবাহী ট্রেন দাঁড় করিয়ে অন্য গাড়িকে জায়গা করে দিতে হয়। এক্ষেত্রে ওই সমস্যা দূর করা যাবে। আগামীদিনেও এইভাবে পণ্য়বাহী ট্রেন চালাবে রেল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল