গোয়ায় বাড়ি নির্মাণ নিয়ে ভয়াবহ আর্থিক প্রতারণার শিকার খোদ জাতিসঙ্ঘ

আর্থিক প্রতারণার পরিমাণ ৬০ মিলিয়ন মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক ভয়াবহ প্রতারণার শিকার জাতিসঙ্ঘ।

গোয়ায় বাড়ি তৈরির জন্য জাতিসঙ্ঘের থেকে মোটা টাকা ঋণ নিয়েছিলেন ব্রিটেনের এক শিল্পপতি। আশ্বাস দিয়েছিলেন, গোয়ায় তিনি ৫০ হাজার বাড়ি তৈরি করে দিতে চান। এই ব্যাপারে জাতিসঙ্ঘের থেকে তিনি ঋণ নিতে চাইছেন। ঋণের পরিমাণ ৬০ মিলিয়ন মার্কিন ডলার। ধার নিয়েছিলেন তিন বছর আগে। একটিও বাড়ি সেখানে তৈরি হয়নি। ভয়াবহ প্রতারণার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর তা দেখে জাতিসঙ্ঘের কর্তাদের চক্ষু চড়কগাছে।

আরও ভয়ঙ্কর তথ্য হল, সংস্থার তরফ থেকে কয়েকজন প্রতিনিধি গোয়া গিয়েছিলেন। সেখানকার সরকারি আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে তারা তাদের প্রস্তাব পেশ করেন। কিন্তু এই ধরনের প্রকল্পের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, সেই ধরনের পরিকাঠামো গোয়ায় নেই বলে সরকার প্রস্তাবে সম্মতি দিতে অস্বীকার করে। প্রশ্ন এখানেই, জাতিসঙ্ঘের যে কর্তা এই বিশাল টাকা মঞ্জুর করেছেন, তিনি কেন এই ব্যাপারে খোঁজ নেননি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জাতিসঙ্ঘের থেকে এই বিশাল টাকা ঋণ নিয়েছিলেন ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতি ডেভিড কেন্ড্রিক। তার সিঙ্গাপুরে তাঁর ‘সাস্টেনেবল হাউজিং সলিউশন’ নামে একটি সংস্থা রয়েছে।এই সংস্থার নাম করে তিনি জাতিসঙ্ঘের প্রজেক্ট সার্ভিসেস থেকে টাকা ধার নিয়েছিলেন। বিষয়টি সম্প্রতি জাতিসঙ্ঘের বেশ কয়েকজন শীর্ষকর্তার নজরে আসে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেলেঙ্কারি ফাঁস হওয়ায় প্রজেক্ট সার্ভিসেস-য়ের প্রধান পদ থেকে চলতি মাসে ইস্তফা দেন গ্রেটে ফারেমো।টাকা কীভাবে উদ্ধার হবে, তার রাস্তা খুঁজছে জাতিসঙ্ঘ।

আরও পডু়ন ‘জঙ্গি’ সন্দেহে বিনা বিচারে পাঁচ বছর তিহারে ব্রিটিশ নাগরিক, চটেছে জাতিসঙ্ঘ

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন