গম রফতানিতে নিষেধাজ্ঞায় ভারতের উপরে চটেছে আমেরিকা

দেশে যাতে খাদ্যদ্রব্যের দাম বেলাগাম না হয়ে পড়ে তার জন্য গত ১৩ মে গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গম রফতানিতে নিষেধাজ্ঞা জারির জন্য এবার মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘ভারতের সিদ্ধান্ত বিশ্বজুড়ে খাদ্যসঙ্কটকে আরও তীব্র করবে। বহু মানুষকে অভুক্ত থাকবে হবে।’ গম রফতানির উপরে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যও মোদি সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

দেশে যাতে খাদ্যদ্রব্যের দাম বেলাগাম না হয়ে পড়ে তার জন্য গত ১৩ মে গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। আর ওই এক সিদ্ধান্ত গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। নিষেধাজ্ঞার সমালোচনায় সরব হয়েছে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির কৃষি মন্ত্রীরা। জার্মানির কৃষি মন্ত্রী তো পরোক্ষে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে কার্যত বিশ্বের একাধিক দেশে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে। শুধু তাই নয়, খাদ্যপণ্যের দাম ক্রমশই আকাশছোঁয়া হয়ে উঠেছে। কেননা যুদ্ধে লিপ্ত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন বিশ্বে গমের চাহিদার ৩৩ শতাংশ সরবরাহ করত। যুদ্ধের কারণে তা বন্ধ। কীভাবে চাহিদা মেটানো যাবে, তা ভেবে কুল পাচ্ছেন না বিশ্বের তথাকথিত শক্তিশালী দেশের নেতারা।

গোদের উপরে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে ভারতের সিদ্ধান্ত। মোদি সরকার গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করায় পরিস্থিতি আরও চরমে পৌঁছবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘ভারতের উচিত গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। খাদ্য সঙ্কটের মুখোমুখি হওযা দেশগুলিতে গম সরবরাহ করা। বর্তমান পরিস্থিতিতে সংবেদনশীলতা দেখানো উচিত।’

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে