Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্ব বাংলা শারদ সম্মান পেল দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ টি পুজো কমিটি

মহাষষ্ঠীর দিন দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনে একটি সাংবাদিক সম্মেলন মধ্যমে বিশ্ববাংলা শারদ সম্মানের বিজয়ীদের নাম ঘোষণা করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুর জেলার ১৩টি পুজো কমিটিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। ওই পুজো কমিটিগুলিকে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে। এবছরের দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়েছে আজ। মহাষষ্ঠীর দিন দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ভবনে একটি সাংবাদিক সম্মেলন মধ্যমে বিশ্ববাংলা শারদ সম্মানের বিজয়ীদের নাম ঘোষণা করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার।

দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক জানান, ‘দক্ষিণ দিনাজপুর জেলায় এ বছর বিভিন্ন বিভাগে মোট ৩৮ টি পুজো উদ্যোক্তাদের মধ্যে থেকে জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট দুই মহুকুমার মোট ১৩টি পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত করা হচ্ছে। যার মধ্যে সেরা পুজো তিনটি, সেরা মন্ডপ তিনটি, সেরা প্রতিমা চারটি ও সেরা কোভিড বিধি তিনটি ক্লাবকে দেওয়া হচ্ছে।’

জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার জানান, ‘তারা তিনটি কমিটিতে ভাগ হয়ে জেলার সেরা পুজো গুলি পুরষ্কারের বিবেচনার জন্য মনোনিত করেছি। এবার এই তালিকা জেলা প্রশাসনের তরফে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করার পর এক অনুষ্ঠানের মধ্যমে জেলার সব বিভাগের সেরা পুজো কমিটি গুলির হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে,’।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের