Loading live market data...
Loading active stocks...
Connecting...

বলিউড নিয়ে বেফাঁস মন্তব্যের পরেও বলিউডেই কাজ করছেন মহেশবাবু?

লিউডকে নিয়ে এভাবে মন্তব্য করার পরেও সেই বলিউডেই কাজ করতে এলেন ?  টাইগার শ্রফের সঙ্গে একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে চুক্তিবদ্ধ হয়েছেন

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ ”বলিউড আমাকে সঠিক পারিশ্রমিক দিতে পারবে না’, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা মহেশবাবুর এমন মন্তব্যের জেরে তোলপাড় বলিউড থেকে টলিউড। কিন্তু এবার এ কী করলেন অভিনেতা? বলিউডকে নিয়ে এভাবে মন্তব্য করার পরেও সেই বলিউডেই কাজ করতে এলেন ?  টাইগার শ্রফের সঙ্গে একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে চুক্তিবদ্ধ হয়েছেন মহেশবাবু। আর তারপর থেকেই তাঁকে নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা।

সম্প্রতি মহেশবাবুর নতুন ছবি’মেজর’-র প্রচারে তাঁকে বলিউডে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি একেবারেই বলিউডের কোনও ছবিতে কাজ করতে তিনি আগ্রহী নন। কারণ বলিউড তাঁকে সেই পরিমাণ পারিশ্রমিক দিতে পারবেন না। আর তাই তিনি সময় নষ্ট করতে একেবারেই আগ্রহী নন। তার এই কথার পর থেকেই রীতিমত ক্ষোভে ফুঁসতে থাকে ফিল্মি দুনিয়ার একাংশ। অন্যদিকে তাঁর এই মন্তব্যকে ঘিরে অনেককেই অনেক কিছু বলতে শোনা যায়।

কিন্তু বলিউডকে নিয়ে এমন মন্তব্য করার পরেও কী করে তিনি একজন বলিউড অভিনেতার সঙ্গে পান মশলার বিজ্ঞাপনী প্রচার কীভাবে করতে রাজি হলেন তাহলে মহেশবাবু?  এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। টুইটারে অভিনেতাকে কটাক্ষ করে নেটপাড়ার নাগরিকেরা লিখেছেন ”#মহেশবাবু বলেছেন বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। কিন্তু একটি পান মশলার ব্র্যান্ড তার জন্য তা পারবে।” কেউ বলেছেন ”#এতে কোনও ভুল নেই। কিন্তু এরপর থেকে বিতর্কের জন্য আরও ভালো বিষয় পছন্দ করবেন।” 

সম্প্রতি অক্ষয় কুমারকেও এরকমই এক বিজ্ঞাপনী প্রচারের কাজ করা নিয়ে ট্রোল করা হয়। একজন সচেতন নাগরিক হয়ে তিনি কী করে এমন এক প্রচারের সঙ্গে যুক্ত হতে পারেন সেই প্রশ্নও তোলা হয়। আর এরপরই খিলাড়ি জানান ”আমি এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই এনডোর্সমেন্ট থেকে আমি যে পরিমাণ অর্থ পেয়েছি, তা আমি কোনো প্রয়োজনীয় কাজে ব্যয় বা দান করব। তবে এই সংস্থার সঙ্গে আমি আইনিভাবে চুক্তিবদ্ধ, তাই বিজ্ঞাপন সংস্থা প্রচার চালিয়ে যাবেই। কিন্তু ভবিষ্যতে আমি খুব সতর্কতার সহিত নিজের সিদ্ধান্তগুলো নেব। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা আমার একান্ত কাম্য।” 

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা