৫৭ হাজার টাকাতেই মিলবে স্বর্গের সিঁড়ি

স্বর্গে যাওয়ার ইচ্ছা কার না হয়? আর সাধারণ মানুষের সেই লোভকেই হাতিয়ার করে দুর্নীতি চালিয়া যাচ্ছিলেন এক যাজক বা পাদ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বর্গে যাওয়ার ইচ্ছা কার না হয়? আর সাধারণ মানুষের সেই লোভকেই হাতিয়ার করে দুর্নীতি চালিয়া যাচ্ছিলেন এক যাজক বা পাদ্রী। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ঘটনাটি নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এবং ওই যাজকের নাম নোহ আব্রাহাম। 

সাধারণ মানুষকে তিনি বলেন যে স্বর্গে পৌঁছে দেওয়ার মত ক্ষমতা রয়েছে তাঁর। কিন্তু তার জন্য দিতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ ফি। দিতে হবে ৫৭ হাজার টাকা। আর এসবের মধ্যেই এক ব্যাক্তি ওই যাজককে নিয়ে পুলিশে অভিযোগ জানান। ওই ধর্মযাজকের অনুগামী পুলিশকে জানিয়েছেন যে তাঁর কাছ থেকে নাইজেরিয়ার ইকিটা রাজ্যের আরোমি-উগবেশি শহরের ওই যাজক ৫৭ হাজার টাকা নেন এই ফাঁদ পেতে। 

যদিও পুলিশের কবলে এসে ওই ধর্মযাজক স্বীকার করেছেন যে তিনি স্বর্গের দরজা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারণ তাঁকে নাকি স্বয়ং ঈশ্বর এই কাজ করার জন্য বলেছিলেন। আর তা তিনি তাঁর গির্জায় উপস্থিত সকলকে জানানও। তবে তিনি কারও কাছ থেকে কোনও ফি নেননি এর জন্য। এই ঘটনার পরই নাইজেরিয়ান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে ওই ধর্মযাজকের সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই। পাশাপাশি পুলিশ গির্জার বাকি সদস্যদের থেকে এই বিষয়ে লিখিত বিবৃতি সংগ্রহ করেছে। এখানেই শেষ নয় ধর্মযাজকের একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তিনি গির্জায় আসা সকলকে বার্তা দিচ্ছেন ”বিদেশে বসবাসকারী আত্মীয় ও পরিজনকে চার্চে টাকা পাঠাতে বলুন”। 

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির