আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে লোকসান, বাজার থেকে গায়েব সাত লক্ষ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের ধস শেয়ারবাজারে। আর তার জেরেই বৃহস্পতিবার লক্ষ্মীবারে কয়েক লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। একদিনে ১৪১৬ দশমিক ৩০ সূচক হারাল সেনসেক্স। ফলে ফের ৫২ হাজারের গণ্ডিতে নেমে গেল। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৯৩ দশমিক ২৩ পয়েন্টে। আর ৪৩০ দশমিক ৯০ পয়েন্ট খুঁইয়ে নিফটি দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৯ দশমিক ৪০ পয়েন্টে। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে ধাতু- সব ক্ষেত্রেই পতন ঘটেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মূলত আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে ধস নামার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। যার কারণে ফের বড়সড় রক্তক্ষরণ ঘটেছে।

বুধবার তেজিভাব নিয়ে শুরু হলেও দিন শেষে পতনের সাক্ষী থেকেছিল শেয়ারবাজার। ফলে অনেকেই তাকিয়ে ছিলেন আজকের বাজারের দিকে। কিন্তু এদিন সকাল থেকেই কার্যত বিনিয়োগকারীদের প্রতি বিরূপ ছিলেন লক্ষ্মীদেবী। বাজার খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই হুড়মুড়িয়ে পড়তে থাকে সেনসেক্স ও নিফটি। কিছুক্ষণের মধ্যেই ১,১১৫ দশমিক ১৩ সূচক হারায় সেনসেক্স। ৩৩২ দশমিক ২০ পয়েন্ট খুঁইয়ে নিফটি নেমে যায় ১৫ হাজার ৯০০ সূচকে। সকালের সেই ধাক্কা দিনভর আর সামলে ওঠা যায়নি।

মূলত তথ্যপ্রযুক্তি ও ধাতব ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলিই এদিনের লেনদেনে লোকসানের মুখে পড়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিস, এইচসিএল টেকনোলজিস সহ একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার দর হু্-হু করে নেমেছে। তবে আইটিসি’র মতো হাতে গোনা কয়েকটি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। মূলত আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নামার প্রভাবে ভারতীয় বাজার বড়সড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই শেয়ার বিক্রি করে দিয়ে হাতে নগদ রাখার চেষ্টা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ