সচিন, সৌরভদের নিয়ে বিস্ফোরক মন্তব্য সেহওবাগের, জেনে নিন কী

বিশ্ব মারকুটে ব্যাটসম্যানদের তালিকা তৈরি করলে ওপরের দিকেই থাকবে বীরেন্দ্র সেহওবাগের নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মারকুটে ব্যাটসম্যানদের তালিকা তৈরি করলে ওপরের দিকেই থাকবে বীরেন্দ্র সেহওবাগের নাম। ভারতের এই প্রাক্তন ওপেনার তাবড়-তাবড় বোলারদের রাতের দু:স্বপ্ন ছিলেন বললেই চলে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষণদের সঙ্গে একই সারিতে লেখা হয় তাঁর নাম। ব্যাটে চার এবং ছয়ের বন্যা বইয়ে বরাবরই বিপক্ষের বোলারদের জবাব দিতে। মুখে নয়, ব্যাট হাতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে স্লেজিংয়ের বদলা তুলতেন টিম ইন্ডিয়ার বীরু। 

তবে সচিন, সৌরভদের সঙ্গে একই আসনে বসলেও তাঁদের থেকে অনেকটাই আলাদা ছিলেন সেহওবাগ। তিনি মনে করেন সচিন, সৌরভ, দ্রাবিড়দের মতো খেললে তাঁকে কেউ আলাদা করে চিনত না। আর বীরুর এই বিস্ফোরক মন্তব্যে রীতিমতো হতবাক ভারতীয় ক্রিকেটমহল।

সম্প্রতি একটি সাক্ষাতকারে সেহওবাগ বলেন, ‘সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষণরা শতরান করার জন্য ১৫০-২০০ বল খেলে ফেলত। আমি যদি ওদের মতো গতিতে খেলতাম তাহলে আমাকে কেউ মনে রাখত না। তাই নিজের পরিচয় বানানোর জন্য আমাকে দ্রুত খেলতে হত’। সেই সঙ্গে তিনি আরও জানান, ‘আমি সর্বদা মনে করতাম যে আমি যদি গোটা দিনটা টিকে যাই তাহলে ২৫০ রান করব। ব্যাট করতে নেমে বিশেষ কোনও চাপ নিতাম না। সর্বদা চাইতাম নিজের সেরাটা দিতে। আর য়খন ৯০-এর ঘরে ব্যাট করতাম তখন চাইতাম বল তুলে মারতে’। পাশাপাশি, ভালো দল গঠনের জন্য বীরু প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসাও করেন।

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন