আসন্ন কাতার বিশ্বকাপে দেখা যাবে তিন মহিলা রেফারিকে

পুরুষদের ম্যাচে মহিলা রেফারি এর আগে বহুবারই দেখা গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষদের ম্যাচে মহিলা রেফারি এর আগে বহুবারই দেখা গিয়েছে। তবে পুরুষদের ফুটবলের অন্যতম বড় ইভেন্ট তথা বিশ্বকাপের মঞ্চে কখনও মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি। তবে আসন্ন কাতার বিশ্বকাপের রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হল তিনজন মহিলা রেফারির নাম। টুর্নামেন্টের জন্য মোট ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফা। তার মধ্যে রয়েছেন তিন মহিলা রেফারি। তাঁরা হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রোয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এছাড়া তিনজন সহকারী রেফারিও থাকছেন কাতার বিশ্বকাপে। 

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান কোল্লিনা বলেন, ‘আমরা সবসময় চাই মহিলা রেফারিরা বেশি মাত্রায় ম্যাচ খেলাক। শুধু বিশ্বকাপই নয়, পুরুষদের সব ধরনের ইভেন্টে তারা রেফারি হিসেবে থাকুক। আমরা বরাবরই মানের ওপর জোর দিই, লিঙ্গের ওপর নয়। এবারের বিশ্বকাপের জন্য তিনজন মহিলা রেফারিকে বেছে নেওয়া হয়েছে’।

চলতি বছরের নভেম্বর মাসে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারে বসবে ফিফা বিশ্বকাপের আসর। 

 

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন