দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ফের ৫৪ হাজারের ঘরে সেনসেক্স

একদিনে সেনসেক্স বাড়ল ১ হাজার ৫৩৪ দশমিক ১৬ সূচক। ফলে ফের ৫৪ হাজারের ঘরে পৌঁছে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারে শেয়ারবাজারে ধস নামায় প্রায় সাত লক্ষ কোটি টাকা খুঁইয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু শুক্রবার উল্টোচিত্র। ধসের পরের দিন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। একদিনে সেনসেক্স বাড়ল ১ হাজার ৫৩৪ দশমিক ১৬ সূচক। ফলে ফের ৫৪ হাজারের ঘরে পৌঁছে গেল। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ঊর্ধ্বমুখী। ৪৫৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬৬ দশমিক ১৫ সূচকে পৌঁছল নিফটি। ফলে দিন শেষে বিনিয়োগকারীদের মুখে ফের হাসি ফিরে এসেছে।

বৃহস্পতিবার বড়সড় ধস নামায় এক ধাক্কায় ৫২ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স। নিফটিও ১৫ হাজারের ঘরে নেমে এসেছিল। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে বাজারের মতিগতি নিয়ে কার্যত দুঃশ্চিতায় ছিলেন বিনিয়োগকারীরা। যদিও সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা কিছুটা হলেও আশ্বস্ত হন। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ১,৫৩৪ দশমিক ১৬ সূচক বেড়ে ৫৪ হাজার ৩২৬ দশমিক ৩৯ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি বন্ধ হয় ১৬ হাজার ২৬৬ দশমিক ১৫ পয়েন্টে।

এদিন মূলত ধাতু, ওষুধ প্রস্তুতকারী সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার লাভের মুখ দেখেছে। সবচেয়ে লাভ করেছে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরি। সংস্থার শেয়ারের দাম একদিনে বেড়েছে ৩১৯ টাকা ৬৫ পয়সা। অর্থা‍ৎ ৮ দশমিক ১৩ শতাংশ। আর ধস নেমেছে শ্রী সিমেন্টসের শেয়ার দরে। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ২১৫ টাকা ১৫ পয়সা।  

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়